সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৫%বাতাস ৫ কিমি/ঘ

ইলিশ যেভাবে ধোয়া হলে স্বাদ বাড়ে

বর্ষা এলেই বাঙালির খাবারের তালিকায় সবার আগে জায়গা করে নেয় ইলিশ। ভাপা, পাতুরি, সরিষা, ঝোল কিংবা ভাজা-যে পদই হোক না কেন, ইলিশের নিজস্ব সুবাস আর তেলই এর সবচেয়ে বড় আকর্ষণ। কিন্তু অনেকেই অভিযোগ করেন, বাজার থেকে তাজা ইলিশ কিনেও রান্নার পর সেই কাঙ্ক্ষিত স্বাদ পাওয়া যায় না। অনেক সময় এর কারণ রান্নার মসলা নয়,

বর্ষা এলেই বাঙালির খাবারের তালিকায় সবার আগে জায়গা করে নেয় ইলিশ। ভাপা, পাতুরি, সরিষা, ঝোল কিংবা ভাজা-যে পদই হোক না কেন, ইলিশের নিজস্ব সুবাস আর তেলই এর সবচেয়ে বড় আকর্ষণ। কিন্তু অনেকেই অভিযোগ করেন, বাজার থেকে তাজা ইলিশ কিনেও রান্নার পর সেই কাঙ্ক্ষিত স্বাদ পাওয়া যায় না। অনেক সময় এর কারণ রান্নার মসলা নয়, বরং মাছ ধোয়ার ভুল পদ্ধতি।

রন্ধন বিশেষজ্ঞদের মতে, ইলিশের স্বাদ ধরে রাখতে হলে প্রথমেই মাছ ধোয়ার বিষয়ে সচেতন হতে হবে। কারণ এই মাছের শরীরে থাকা প্রাকৃতিক তেল, রক্তের সূক্ষ্ম স্তর এবং কোমল গঠনই এর স্বাদকে অন্য সব মাছ থেকে আলাদা করে।

ইলিশ কাটার পর অনেকেই পরিষ্কার করার জন্য বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখেন। এটি সবচেয়ে বড় ভুলগুলোর একটি। বেশি সময় পানিতে থাকলে মাছের ভেতরের প্রাকৃতিক তেল, রস ও স্বাদ পানির সঙ্গে বেরিয়ে যায়। ফলে রান্নার পর মাছ শুষ্ক ও স্বাদহীন লাগে। তাই কাটার পর যত দ্রুত সম্ভব হালকা পানিতে ধুয়ে তুলে ফেলাই সবচেয়ে ভালো।

ছোট অভ্যাসই ইলিশের প্রতিটি পদকে করে তুলতে পারে আরও সুস্বাদু

ইলিশের গায়ে যে হালকা রক্ত বা পিচ্ছিল আবরণ থাকে, সেটিই আসলে মাছের স্বাভাবিক স্বাদ ও সুবাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই অন্যান্য মাছের মতো বারবার ধোয়ার প্রয়োজন নেই। এক থেকে দুইবার পরিষ্কার পানিতে আলতো করে ধুয়ে নিলেই যথেষ্ট। অতিরিক্ত ধোয়া মাছের স্বাদ কমিয়ে দিতে পারে।

অন্যান্য মাছের আঁশটে গন্ধ দূর করতে অনেকে লেবুর রস, ভিনেগার কিংবা লবণ-হলুদ মাখিয়ে ধুয়ে থাকেন। কিন্তু ইলিশের ক্ষেত্রে এমনটি করা উচিত নয়। এতে মাছের স্বাভাবিক সুগন্ধ, কোমলতা এবং তেলের স্বাদ নষ্ট হয়ে যায়। ইলিশ পরিষ্কার করার জন্য সাধারণ পরিষ্কার ঠান্ডা পানিই যথেষ্ট।

সঠিকভাবে ধোয়া ইলিশেই ভাপা পদের স্বাদ হয় অতুলনীয়

ধোয়ার পর মাছের গায়ে যদি বেশি পানি থেকে যায়, তাহলে রান্নার সময় মসলা ও তেল ঠিকমতো মিশতে পারে না। এতে ঝোল পানসে হয়ে যেতে পারে কিংবা ভাজার সময়ও কাঙ্ক্ষিত স্বাদ আসে না। তাই ধোয়ার পর মাছ ছাঁকনিতে রেখে বা পরিষ্কার সুতি কাপড়ে আলতোভাবে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নেওয়া ভালো।

অনেকে মনে করেন বরফ ঠান্ডা পানিতে মাছ ধুলে তা বেশি সতেজ থাকে। বাস্তবে ইলিশের ক্ষেত্রে এটি উপকারী নয়। অতিরিক্ত ঠান্ডা পানি মাছের পেশিকে শক্ত করে দিতে পারে, ফলে রান্নার পর স্বাভাবিক কোমলতা কমে যায়। সাধারণ তাপমাত্রার পরিষ্কার পানিতেই ইলিশ ধোয়া সবচেয়ে নিরাপদ।

ইলিশ রান্নার আগে মাছ ধোয়ার এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললে মাছের প্রাকৃতিক তেল, কোমলতা ও সুগন্ধ অনেকটাই অক্ষুণ্ন থাকে। তখন সরিষা, কাঁচামরিচ কিংবা অল্প মসলাতেই ফুটে ওঠে পদ্মা বা মেঘনার ইলিশের সেই চেনা, ঐতিহ্যবাহী স্বাদ। সুস্বাদু ইলিশ রান্নার রহস্য তাই শুধু রেসিপিতে নয়, শুরুটা হয় মাছ ধোয়ার সঠিক কৌশল থেকেই।

সূত্র: ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া ফুড নেটওয়ার্ক

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে থেকে ইলিশ ধরার অভিযোগ, চরফ্যাশনের ঘাটে পচা মাছের দুর্গন্ধ

নিষেধাজ্ঞা শেষে চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটে ফেরা কিছু ট্রলারের ইলিশের বড় অংশ পচা; এক জেলে বলেন, ৮ অক্টোবরের আগেই সাগরে গিয়ে ২২ দিন মাছ ধরেছেন তাঁরা।

আজকের পত্রিকা১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

গাপ্পির চেয়ে বেশি মশার লার্ভা খায় দেশি তিন মাছ, গবেষণাগারের পরীক্ষায় ফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষায় নাপিত খয়রা, জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্স দূষিত পানিতেও বিদেশি গাপ্পির চেয়ে অনেক বেশি কিউলেক্স ও এডিস মশার লার্ভা খেয়েছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)