সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

৬ মাস লিচু খেতে চান? বানিয়ে নিন লিচুর টক-মিষ্টি-ঝাল আচার

গ্রীষ্মের একটি অন্যতম আকর্ষণ লিচু। তবে চমৎকার সুস্বাদু এই ফলটি খুব বেশিদিন বাজারে পাওয়া যায় না।তাই অনেকেই দীর্ঘদিন ধরে কাঁচা লিচু সংরক্ষণ করতে চান। টাটকা লিচু খোসা ছাড়িয়ে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রাখলে বড়জোর সপ্তাখানেক ভালো থাকে।

ফল

গ্রীষ্মের একটি অন্যতম আকর্ষণ লিচু। তবে চমৎকার সুস্বাদু এই ফলটি খুব বেশিদিন বাজারে পাওয়া যায় না।তাই অনেকেই দীর্ঘদিন ধরে কাঁচা লিচু সংরক্ষণ করতে চান। টাটকা লিচু খোসা ছাড়িয়ে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রাখলে বড়জোর সপ্তাখানেক ভালো থাকে।

তবে বাস্তবতা হলো লিচু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। তবে আপনি চাইলে ভিন্ন উপায়ে লিচু দিয়ে আচার তৈরি করে সংরক্ষণ করতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে লিচুর আচার তৈরি করবেন-

উপকরণ

লিচু: ১ কেজিসাদা ভিনেগার: আধা কাপলবণ: পরিমাণমতোসরিষার তেল: এক কাপবড় রসুন বাটা: ৩টি সরিষা বাটা: ১ চা চামচ মরিচ গুঁড়া: ২ চা চামচপাঁচফোড়ন: ১ চা চামচধনে গুঁড়া: ২ চা চামচহলুদ গুঁড়া: ১/২ চা চামচকাঁচা মরিচ: ৬টিচিনি: ১ কাপ

পদ্ধতি

প্রথমে লিচুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে বীজগুলো আলাদা করে নিন। এরপর একটি প্যানে সরিষার তেল গরম করুন। তেলের মধ্যে রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। রসুন একটু ভাজা হলে একসঙ্গে সব মসলা দিয়ে দিন। তবে সরিষা বাটা ঐচ্ছিক। আপনার যদি সরিষার ঝাঁজ তেমন ভালো না লাগে, তাহলে এটি এড়িয়ে যেতে পারেন।

মসলাগুলো মিশে গেলে এতে লিচু দিয়ে দিন। লিচুর সঙ্গে তেল ভালোভাবে মিশিয়ে দিন এবং ভালোভাবে নাড়ুন। স্বাদ অনুযায়ী লবণ ও চিনি মিশিয়ে দিন। লিচু মিষ্টি হলে চিনি একটু কম দিতে পারেন। চিনি গলে গেলে ৫ মিনিট জ্বাল দিন।

এবার ভিনেগার দিয়ে হালকা আঁচে ১০ মিনিট রান্না করুন। যখন পানিটা শুকিয়ে যাবে এবং তেল ভেসে উঠবে, তখন প্যান নামিয়ে নিন। এরপর ঠান্ডা করে পাত্রে সংরক্ষণ করুন। ব্যস্ তৈরি হয়ে গেল লিচুর টক-মিষ্টি-ঝাল আচার।

এভাবে আচার ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

তথ্যসূত্র: ওয়ার্ডপ্রেস

সানজানা/এএমপি/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()