সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ধানক্ষেতে বন্য হাতির দল, তাড়াতে গিয়ে প্রাণ গেলো পল্লিচিকিৎসকের

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ইদ্রিস আলী (৫০) নামে এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গাবরাখালী সীমান্তবর্তী কান্দাপাড়া এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ইদ্রিস আলী (৫০) নামে এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গাবরাখালী সীমান্তবর্তী কান্দাপাড়া এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী ওই গ্রামের তৈমুর রহমানের ছেলে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় ৩০ থেকে ৩৫টি হাতির একটি দল ধানক্ষেতে নেমে আসে। স্থানীয় কৃষকরা টের পেয়ে ফসল রক্ষায় হাতি তাড়াতে লাঠি-আগুন নিয়ে ধাওয়া করেন। হাতি তাড়ানোর একপর্যায়ে পল্লিচিকিৎসক ইদ্রিস আলী হাতির খুব কাছাকাছি চলে যান। এ সময় হাতি উল্টো তাকে তাড়া করলে তিনি আর ফিরে আসতে পারেননি। এতে ঘটনাস্থলেই হাতির পায়ে পিষ্ট হয়ে ইদ্রিস মারা যান।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

মঞ্জুরুল ইসলাম/এএএইচ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()