দুই তরুণের এগ্রো ট্যুরিজমের স্বপ্ন
ইট ভাটার জমিতে দুই তরুণের সবুজ বিপ্লব!
ঢাকার অদূরে ধামরার ললিতনগরে ইট ভাটায় ধ্বংস হওয়া কৃষিজমিকে আবার সবুজ করে তুলেছেন দুই তরুণ উদ্যোক্তা এস এ লালন ও ইয়ার হোসেন। ২৩ একর জমিতে ১৪টি পুকুরে দেশীয় প্রজাতির মাছ, পুকুর পাড়ে লাউ করোলা তরমুজ চিচিঙ্গা, ছায়াতে বস্তায় আদা চাষ সব মিলিয়ে এক অসাধারণ সমন্বিত কৃষি খামার। পাঁচ বছরের পরিশ্রমে গড়ে ওঠা এই খামারে রমজানকে টার্গেট করে বিষমুক্ত তরমুজ উৎপাদনের পরিকল্পনা, ফিশ প্রসেসিং প্ল্যান্ট স্থাপন আর ভবিষ্যতে এগ্রো ট্যুরিজমের স্বপ্ন দেখছেন লালন। মাদল সহ ঢাকার বিভিন্ন রেসিডেনশিয়াল এলাকায় নিরাপদ সবজি সরবরাহ করছেন ইতিমধ্যে। কৃষিতে স্মার্ট প্রযুক্তি যুক্ত করা, মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর এই অসাধারণ উদ্যোগ দেখুন।





মন্তব্য
(০)