কয়েক দিন ধরে রাজধানীতে চলছে প্রচণ্ড গরম। রোদের তাপে মানুষের মতো অস্বস্তিতে পড়েছে পাখিরাও। তাপ থেকে খানিকটা রেহাই পেতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের জলাশয়ে নেমেছিল একঝাঁক চিল।
২৯ সেপ্টেম্বর উদ্যানে এই দৃশ্যের ছবি তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী শুভ্র কান্তি দাশ। কোনো চিল পানিতে নেমে শরীর ভেজাচ্ছে, কোনোটি ডানা ঝাপটে পানি ছিটাচ্ছে, কোনোটি আবার পানির ওপর দিয়ে ডানা মেলে উড়ছে।
একটি ছবিতে পানিতে নেমে ডানা মেলে গা ভিজিয়ে নিচ্ছে একটি চিল। আরেকটিতে মাথা ডুবিয়ে পানি ছিটিয়ে শরীর ভেজাতে দেখা যায়। গা ভেজানো শেষে ডানা ঝাপটে শরীর ঝাড়া দিয়ে আবার উড়তে প্রস্তুত হয় পাখিগুলো।
কয়েকটি চিলকে একসঙ্গেও পানিতে নেমে স্বস্তি খুঁজতে দেখা গেছে, কোনোটি আবার পানিতে নেমে ডানা মেলে উড়তে চাইছে।
আলোকচিত্র: শুভ্র কান্তি দাশ, প্রথম আলো (মূল প্রতিবেদনে)।
ছবি: Shiv's fotografia / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: প্রথম আলো





মন্তব্য
(০)