সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

ভোলায় দুই ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১৩ হাজারে

ভোলার সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়া দুটি বড় আকারের 'রাজা ইলিশ' ধরা পড়েছে। মাছ দুটি নিলামে সর্বোচ্চ ১২ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে।

মৎস্য

ভোলার সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়া দুটি বড় আকারের 'রাজা ইলিশ' ধরা পড়েছে। মাছ দুটি নিলামে সর্বোচ্চ ১২ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ইলিশা ফেরিঘাটসংলগ্ন তালতলি মৎস্য ঘাটে নিলামে মাছ দুটি বিক্রি হয়।

জানা গেছে, স্থানীয় জেলে মো. মিরাজ ও তার সঙ্গী মাঝিদের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে ইলিশার তালতলি মৎস্য ঘাটে প্রকাশ্য নিলামে মাছ দুটি কিনে নেন আড়তদার মো. লোকমান ব্যাপারী। মাছ দুটির একটি ওজন ২ কেজি ৫০০ গ্রাম এবং অপরটির ওজন প্রায় ২ কেজি।

তালতলি মৎস্য ঘাটের আড়তদার মো. সাহাবুদ্দিন ফরাজি জানান, বৃহস্পতিবার মনপুরা ও হাতিয়া উপজেলা সংলগ্ন সাগর মোহনায় মিরাজ মাঝি ও তার সঙ্গীদের জালে বিভিন্ন আকারের ইলিশের সঙ্গে বড় আকারের মাছ দুটি ধরা পড়ে। শুক্রবার সকাল ১০টার দিকে মাছগুলো ঘাটে এনে নিলামে তোলা হয়। কয়েক মিনিট ধরে চলা নিলামে সর্বোচ্চ ১২ হাজার ৯০০ টাকা দাম হাঁকিয়ে মাছ দুটি কিনে নেন লোকমান ব্যাপারী।

তিনি জানান, মাছ দুটি অন্যান্য ইলিশের সঙ্গে ঢাকায় পাঠানো হবে। সেখানে বড় আকারের ইলিশের চাহিদা বেশি থাকায় প্রতিটি মাছ ১৪ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে পারে বলে আশা করছেন তিনি।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বলেন, বর্তমানে ইলিশের ভরা মৌসুম চলছে। এ সময় ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীর দিকে প্রবেশ করে। ফলে বড় আকারের ইলিশও জেলেদের জালে ধরা পড়ছে। আগামী মাসে ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় এ সময়ে আরও বড় ইলিশ ধরা পড়তে পারে।

জুয়েল সাহা বিকাশ/কেএইচকে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()