সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৫%বাতাস ৫ কিমি/ঘ

কলাপাড়ায় দুই কেজির ইলিশ বিক্রি ৬ হাজার ৯০ টাকায়

পটুয়াখালীর কলাপাড়ায় ধরা পড়েছে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ। যা বিক্রি হয় ৬ হাজার ৯০ টাকায়।

পটুয়াখালীর কলাপাড়ায় ধরা পড়েছে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ। যা বিক্রি হয় ৬ হাজার ৯০ টাকায়।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিপুর মনোয়ারা মৎস্য আড়তে মাছটি কেজিপ্রতি দাম হয় প্রায় দুই হাজার ৯০০ টাকা।

এর আগে সোমবার ১ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে দেলোয়ার মাঝির এফবি মা ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে এ বড় ইলিশটি ধরা পড়ে।

মাছটির ক্রেতা ছগির আকন জানান, 'সকালে জেলে দেলোয়ার মাঝি মাছটিকে মৎস্য আড়তে নিয়ে আসলে এক লাখ ১৬ হাজার টাকা মণ ধরে ৬ হাজার ৯০ টাকায় কিনি। এমন বড় মাছ খুব বেশি পাওয়া যায় না, আজকে পেয়েছি। মূলত এ মৌসুমে বড় সামুদ্রিক বড় মাছের দেখা মেলে।'

এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, 'বড় ইলিশ মূলত গভীর সমুদ্রের মাছ। বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। যদি নিয়ম-কানুন মেনে মাছ ধরা হয় তাহলে ভবিষ্যতেও বঙ্গোপসাগরে আরও বড় ইলিশ ধরা পড়বে।'

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে থেকে ইলিশ ধরার অভিযোগ, চরফ্যাশনের ঘাটে পচা মাছের দুর্গন্ধ

নিষেধাজ্ঞা শেষে চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটে ফেরা কিছু ট্রলারের ইলিশের বড় অংশ পচা; এক জেলে বলেন, ৮ অক্টোবরের আগেই সাগরে গিয়ে ২২ দিন মাছ ধরেছেন তাঁরা।

আজকের পত্রিকা১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

গাপ্পির চেয়ে বেশি মশার লার্ভা খায় দেশি তিন মাছ, গবেষণাগারের পরীক্ষায় ফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষায় নাপিত খয়রা, জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্স দূষিত পানিতেও বিদেশি গাপ্পির চেয়ে অনেক বেশি কিউলেক্স ও এডিস মশার লার্ভা খেয়েছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)