সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

সাতক্ষীরায় শতাধিক কোলা ব্যাঙ হত্যার দায়ে ২ শিকারির অর্থদণ্ড

সাতক্ষীরার তালায় বিল থেকে অর্ধ শতাধিক কোলা ব্যাঙ হত্যায় দুই যুবকের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ জুলাই) বিকেলে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাস।

পরিবেশ

সাতক্ষীরার তালায় বিল থেকে অর্ধ শতাধিক কোলা ব্যাঙ হত্যায় দুই যুবকের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ জুলাই) বিকেলে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাস।

স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান জাগো নিউজকে জানান, উপজেলার আটারই গ্রামের ছিদাম দাশের ছেলে আশুতোষ দাশ ও দুলাল দাশের ছেলে সরজিৎ দাশ পাশের ঢেঙ্গার বিল থেকে বিপন্ন প্রজাতির ব্যাঙ ধরা শুরু করেন। তাদের বাধা দিলে স্থানীয় কৃষকদের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

খবর পেয়ে পুলিশের সঙ্গে ওয়াইল্ডলাইফ মিশনের একটি টিম দুই পা করে কেটে রাখা অর্ধ শতাধিক ব্যাঙ উদ্ধার করে। পরে শিকারিদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাসের কাছে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জাগো নিউজকে বলেন, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ আইনে আশুতোষ দাশ ও সরজিৎ দাশকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ব্যাঙ পরিবেশের জন্য খুবই প্রয়োজন। ব্যাঙ ধরা, শিকার করা ও হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জাগো নিউজকে বলেন, দেশে প্রথম উভচর প্রজাতির বন্যপ্রাণী অপরাধ শনাক্তকরণ ও শাস্তি দেওয়া হয়। ওয়াইল্ডলাইফ মিশনের সদস্যসহ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()