সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

চাঁপাইনবাবগঞ্জ সাপের কামড়ে দুজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। আরও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে আলালপুর ও খাড়বাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। আরও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে আলালপুর ও খাড়বাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের আলালপুর গ্রামের মো. রানাউল ইসলাম (৩৬) ও খাড়বাটরা গ্রামের বাসিন্দা মো. আজিজুল ইসলামের (৫৮)।

স্থানীয়রা জানান, সকালে রানাউল ইসলামকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। এসময় তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) রেফার্ড করা হয়। পরে রামেকে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে ধানক্ষেতে কাজ শেষে পা-হাত ধোয়ার সময় মো. আজিজুল ইসলাম সাপের কামড়ে আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া উপজেলার হোসেন ভিটা গ্রামের আনারুল ইসলাম (৫৫) নামে আরও একজন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) পাঠানো হয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পৃথক স্থানে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের দাফনের অনুমতি দেওয়া হবে।

সোহান মাহমুদ/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)