সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো আড়াই টন আম জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক ব্যবহার করে পাকানো আড়াই টন গোবিন্দভোগ আম জব্দ করা হয়েছে। পরে সেগুলো পিকআপের চাকায় পিষে নষ্ট করা হয়।

ফল

সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক ব্যবহার করে পাকানো আড়াই টন গোবিন্দভোগ আম জব্দ করা হয়েছে। পরে সেগুলো পিকআপের চাকায় পিষে নষ্ট করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার সোহওয়ার্দী পার্কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলীর উপস্থিতিতে আমগুলো নষ্ট করা হয়। এর আগে মৌতলা বাজার সংলগ্ন এলাকা থেকে পিকআপভর্তি আমগুলো জব্দ করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

আমগুলোর বিনষ্টের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক নকিব পান্নু প্রমুখ।

মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল জানান, একটি পিকআপভর্তি অরিপক্ব আম রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে, এমন গোপন সংবাদ ছিল আমাদের কাছে। তার ভিত্তিতে মৌতলা বাজার সংলগ্ন এলাকা থেকে আমগুলো জব্দ করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জাগো নিউজকে বলেন, মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় রাসায়নিক দিয়ে আম পাকিয়ে বিক্রি শুরু করেছেন ও ঢাকায় পাঠাচ্ছেন। আমগুলো এখনো পাকার সময় হয়নি। বাইরে থেকে পাকা মনে হলেও সেগুলো আসলে অপরিপক্ব। রাসায়নিক দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএইচআরআর/কেএএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()