সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

বসত ঘরে মিললো ২১ গোখরা সাপ

পুরোনো বসত ঘরের ভেতর ডিম পেড়েছিল বিষধর গোখরা সাপ। ডিম ফুঁটে বাচ্চা বের হয়ে বসত ঘরের মধ্যে খেলা করতে গিয়েই নজরে আসে বাড়ির সদস্যদের। তারা একে একে ২১টি বাচ্চাই মেরে ফেলে।

লাইভস্টক

পুরোনো বসত ঘরের ভেতর ডিম পেড়েছিল বিষধর গোখরা সাপ। ডিম ফুঁটে বাচ্চা বের হয়ে বসত ঘরের মধ্যে খেলা করতে গিয়েই নজরে আসে বাড়ির সদস্যদের। তারা একে একে ২১টি বাচ্চাই মেরে ফেলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে আনোয়াপুর গ্রামের বেপারি বাড়ির মো. জুলফিকার আলি বেপারীর বাড়িতে। তবে বড় সাপগুলোকে ধরতে না পারায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাড়ির মালিক জুলফিকার আলি জানান, গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমার বসত ঘরের মধ্যে এবং ঘরের আশপাশে বড় বড় সাপের খোসা পড়ে আছে। মঙ্গলবার দুপুরে ঘরের বাইরে বের হতেই দেখি বিশাল বড় একটি সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। তখন আমি সাপ বলে চিৎকার দিলে সাপটি পালিয়ে যায়।

পরে প্রতিবেশিরা এসে আমার ঘরের ডোরায় গর্ত দেখে শাবল দিয়ে খুঁড়তে থাকে। এরপর একাধিক গর্ত থেকে একে একে বের হতে থাকে গোখরা সাপের বাচ্চা। বিকেল পর্যন্ত ঘরের গর্ত খুঁড়ে প্রায় ২১টি বিষাক্ত গোখরা সাপ পাওয়া যায়। পরে লোকজন সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলেন।

বেপারী বাড়ির আল জাহিদ হাসান তানভীর বলেন, দুপুরে আমাদের লাকড়ি রাখার ঘরে বিভিন্ন স্থানে কয়েকটি সাপের বাচ্চা দেখা যায়। এভাবে একে একে প্রায় ২১টি গোখরা সাপের বাচ্চা বাড়ির লোকজন মেরে ফেলে।

স্থানীয় মো. সিপন বেপারী বলেন, খবর পেয়ে মো. জুলফিকার আলির বাড়িতে গিয়ে দেখি খুব ভয়ংকর ব্যাপার। জুলফিকার আলির পুরোনো ঘরের মেঝে থেকে একে একে বের হচ্ছে সব সাপের বাচ্চা। এগুলো গোখরা সাপের বাচ্চা। যা খুবই বিষধর সাপ নামে এলাকায় পরিচিত। এগুলোর বয়স কমপক্ষে ১০ থেকে ১৫ দিনতো হবেই।

শরীফুল ইসলাম/এমআরএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()