সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

পিকআপে হাটে নেওয়ার সময় ১২ গরু লুট

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১২টি কোরবানির গরু লুটের ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় রোববার (২৫ মে) রাতে পিকআপ থেকে এসব গরু লুট করে দুর্বৃত্তরা।

লাইভস্টক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১২টি কোরবানির গরু লুটের ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় রোববার (২৫ মে) রাতে পিকআপ থেকে এসব গরু লুট করে দুর্বৃত্তরা।

রোববার রাতে গরুগুলো লুট হলেও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু গরু বহন করা গাড়িটি উদ্ধার করা হয়েছে।

তবে গরুগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পিকআপ ভ্যানে করে বিক্রির জন্য ১২টি গরু চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী মাহফুজ। ওই সময় সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকায় দুর্বৃত্তরা পিকআপটি আটকে ১২টি গরু লুট করে নিয়ে যায়। পরদিন দুপুরে ওই ব্যবসায়ী থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন। দু'দিন পেরিয়ে গেলেও মহাসড়কে লুট হওয়া গরুগুলো উদ্ধার হয়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, সোনাইছড়ি এলাকায় একটি স্থানে পিকআপ ভ্যান থেকে ১২টি গরু লুটের ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন মাহফুজ আলম নামের এক ব্যবসায়ী। কোরবানির এই গরুগুলো চট্টগ্রাম নগরীর একটি পশুর হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। গরুগুলো উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এম মাঈন উদ্দিন/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()