সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

কক্সবাজারে পাচারের সময় ১২ মুখপোড়া হনুমান উদ্ধার

কক্সবাজারে মহেশখালীতে পাহাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে পাচারের সময় বিলুপ্ত প্রজাতির ১২টি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বন বিভাগ।

কক্সবাজারে মহেশখালীতে পাহাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে পাচারের সময় বিলুপ্ত প্রজাতির ১২টি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার শাপলাপুরের বারিয়ারছড়ি এলাকা থেকে খাঁচাবন্দি হনুমানগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া নাহিদ বলেন, 'মহেশখালীর পাহাড় থেকে বন্যপ্রাণী পাচার করার খবরে অভিযান চালায় বন বিভাগ। অভিযানে বিলুপ্তপ্রায় ১২টি হনুমান উদ্ধার করা হয়েছে।'

তিনি বলেন, মহেশখালী উপজেলার সবচেয়ে বেশি পাহাড়ি অঞ্চল শাপলাপুর ও ছোট মহেশখালী। এসব পাহাড়ি এলাকায় এখনো বিলুপ্ত প্রায় মুখপোড়া হনুমান দেখতে পাওয়া যায়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন)-২০১২ অনুযায়ী হনুমানের এ প্রজাতিটি সংরক্ষিত। তাই এটি হত্যা বা এর কোনো ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

এএজেড/এমএএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
স্বাস্থ্য

দিনাজপুরে ক্যান্সার হাসপাতালের বহির্বিভাগ চালু, তিন মাসে ৩০ শয্যার পরিকল্পনা

খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের অস্থায়ী ভবনে বহির্বিভাগ চালু হয়েছে; ডে-কেয়ারে কেমোথেরাপি শুরু হচ্ছে, রেডিওথেরাপি ভবনের প্রকল্প প্রস্তাব জমা।

চ্যানেল আই অনলাইন১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)