সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৫%বাতাস ৫ কিমি/ঘ

বেসরকারি খাতে যাচ্ছে আরও ৩ বন্ধ পাটকল

লোকসানের ভার বইতে না পেরে বন্ধ হয়ে যাওয়া সরকারি পাটকলগুলো বেশ কয়েক বছর ধরে বেসরকারি খাতে ইজারা দিয়ে চাকা সচল করার চেষ্টা চলছে। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এসব কারখানা দ্রুত হস্তান্তরের প্রচেষ্টা আরও জোরদার করেছে। তারা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য বন্ধ শিল্পপ্রতিষ্ঠা

লোকসানের ভার বইতে না পেরে বন্ধ হয়ে যাওয়া সরকারি পাটকলগুলো বেশ কয়েক বছর ধরে বেসরকারি খাতে ইজারা দিয়ে চাকা সচল করার চেষ্টা চলছে। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এসব কারখানা দ্রুত হস্তান্তরের প্রচেষ্টা আরও জোরদার করেছে। তারা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য বন্ধ শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি পাট ও বস্ত্র কারখানা পুনরায় চালু করার প্রক্রিয়া চালাচ্ছে জোরেশোরে।

এরই ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার (১১ আগস্ট) বন্ধ তিনটি পাটকল বেসরকারি খাতে ইজারা দেওয়া হবে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন এসব কারখানার মধ্যে দুটি প্রাণ-আরএফএল গ্রুপ এবং একটি হ্যামকো গ্রুপ ইজারা পাবে। ওইদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইজারা-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বন্ধ পাটকলে ক্ষয়ে যাচ্ছে যন্ত্রপাতি

এর মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপ পাচ্ছে সিরাজগঞ্জের রায়পুরে অবস্থিত জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার দিঘলিয়ার স্টার জুট মিলস লিমিটেডের ইজারা। এছাড়া হ্যামকো গ্রুপ ইজারা পাচ্ছে খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটকল করপোরেশনের আওতায় মোট কল রয়েছে ২৫টি। এর মধ্যে ইজারার জন্য নির্বাচন করা হয়েছিল বন্ধ ২০টি কল। সেখানে এখন পর্যন্ত ১৪টি বেসরকারি খাতে ইজারায় গেছে। নতুন করে যাচ্ছে আরও তিনটি। তবে এ পর্যন্ত চালু হয়েছে অর্ধেক, অর্থাৎ সাতটি। অন্য সাতটি চালুর প্রক্রিয়ায় রয়েছে।

অন্যদিকে, করপোরেশনের ইজারা কার্যক্রমবহির্ভূত পাঁচটি পাটকলের মধ্যে খুলনা সিটি করপোরেশনের এলাকাভুক্ত দুটি কল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে একটি কল ইজারার তালিকাভুক্ত করার প্রস্তাব বিবেচনাধীন এবং দুটি মামলাজনিত কারণে ইজারা দেওয়া যাচ্ছে না।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য বলছে, আগে ১৪টি ইজারা হওয়া কারখানার মধ্যে এ পর্যন্ত চালু করা সাতটি প্রতিষ্ঠান বিভিন্ন পণ্য উৎপাদন করছে। এর মধ্যে চারটিতে পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে। অন্য তিনটিতে হচ্ছে সোয়েটার, জুতা, ছাতা, তাঁবু ও স্পেয়ার পার্টস। এসব কারখানায় এখন কাজ করছেন ৯ হাজার ৫২০ জন শ্রমিক-কর্মচারী।

পাটকল করপোরেশনের আওতায় মোট কল রয়েছে ২৫টি। এর মধ্যে ইজারার জন্য নির্বাচন করা হয়েছিল বন্ধ ২০টি কল। সেখানে এখন পর্যন্ত ১৪টি বেসরকারি খাতে ইজারায় গেছে। নতুন করে যাচ্ছে আরও তিনটি। তবে এ পর্যন্ত চালু হয়েছে অর্ধেক, অর্থাৎ সাতটি।

যে চারটি পাটকলে এখন শুধু পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে সেগুলোতে দৈনিক ১৬০ টন পণ্য তৈরি হয়। এ থেকে বর্তমানে বছরে ৭০ থেকে ৭৫ মিলিয়ন ডলার আয় হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাটপণ্য উৎপাদনে রয়েছে এমন কলগুলো হলো- বেসরকারি প্রতিষ্ঠান জুট অ্যালায়েন্স লিমিটেড পরিচালিত বাংলাদেশ জুট মিলস, আকিজ জুটের যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রিগাল জুট লিমিটেডের কার্পেটং জুট মিলস ও আটলান্টিক জুট লিমিটেডের ইস্টার্ন জুট মিলস।

রাজশাহী জুট মিলস ইজারা নিয়ে সেখানে জুতাসহ বিভিন্ন পণ্য উৎপাদন করছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড

নরসিংদীর ইউএমসি জুট মিলস ইজারা নিয়ে এখন সেটি পোশাক কারখানায় রূপান্তর করেছে বেসরকারি প্রতিষ্ঠান বেস্ট সোয়েটার লিমিটেড। তারা সেখানে পরীক্ষামূলকভাবে সোয়েটার উৎপাদন করছে। এতে কাজ শুরু করেছেন প্রায় ৩০০ শ্রমিক।

এছাড়া রাজশাহী জুট মিলস ইজারা নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড। তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন এক হাজার ৩০০ জন। সেখানে দৈনিক প্রায় পাঁচ হাজার জোড়া জুতা, এক হাজার ৩০০ পিস ছাতা এবং প্রায় ৪০০ পিস তাঁবু উৎপাদন হচ্ছে।

বাকি তিনটি ইজারাযোগ্য মিল দ্রুত ইজারা দেওয়ার কাজ চলছে। আশা করা হচ্ছে, এ বছরের মধ্যে সবগুলো মিলের ইজারা সম্পূর্ণ হবে। যেসব মিল ইজারা হয়েছে, তারাও বেসরকারি উদ্যোগে কার্যক্রম দ্রুত চালুর প্রক্রিয়ায় রয়েছে।- বিজেএমসির মুখ্য পরিচালন কর্মকর্তা মামনুর রশিদ

সেই সঙ্গে চট্টগ্রামের গালফ্রা হাবিব লিমিটেডের ইজারা নিয়ে সেখানে শফি মোটরস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে প্রতিদিন ১৪০ কেজি স্পেয়ার পার্টস উৎপাদন করছে।

নতুন তিনটি কলের ইজারার বিষয়ে পাটকল করপোরেশনের মুখ্য পরিচালন কর্মকর্তা মামনুর রশিদ জানান, এরই মধ্যে ইজারার সব কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরে চুক্তি স্বাক্ষর হবে।

বাকি প্রতিষ্ঠানগুলোর ইজারার বিষয়ে তিনি বলেন, 'বাকি তিনটি ইজারাযোগ্য মিল দ্রুত ইজারা দেওয়ার কাজ চলছে। আশা করা হচ্ছে, এ বছরের মধ্যে সবগুলো মিলের ইজারা সম্পূর্ণ হবে। যেসব মিল ইজারা হয়েছে, তারাও বেসরকারি উদ্যোগে কার্যক্রম দ্রুত চালুর প্রক্রিয়ায় রয়েছে।'

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
জৈব

প্রাকৃতিক কৃষিচর্চায় পাবনায় আট কৃষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা

নিরাপদ খাদ্য ও পরিবেশবান্ধব কৃষিতে অবদানের জন্য পাবনার আমিনপুরে বিকে ফাউন্ডেশন আটজন কৃষক ও প্রতিষ্ঠানকে অর্থ পুরস্কার ও ক্রেস্ট দিয়েছে।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)