এগ্রোবিজহিমায়িত খাদ্য রপ্তানিতে ২ হাজার কোটি টাকার তহবিল
দেশের হিমায়িত খাদ্য রপ্তানি খাতকে আরও শক্তিশালী করা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়াতে ২ হাজার কোটি টাকার বিশেষ প্রাক-অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত এ তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।






