সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

শিবচরে একদিনে ৩ কৃষককে সাপে কামড়

মাদারীপুরের শিবচরে একই দিনে তিন কৃষককে সাপে কামড় দিয়েছে। এদের মধ্যে দুজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পরিবেশ

মাদারীপুরের শিবচরে একই দিনে তিন কৃষককে সাপে কামড় দিয়েছে। এদের মধ্যে দুজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (৬ জুলাই) পৃথক সময়ে ওই তিনজন সাপের কামড়ের শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা গ্রামের লোকমান খান (৫২) বাড়ির পাশে বাদাম ক্ষেতে কাজ করছিলেন। ক্ষেতে রাখা ডালির নিচ থেকে কাঁচি তোলার সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হন তাকে বিষধর সাপ কামড় দিয়েছে। চিকিৎসকরা তাকে অ্যান্টিভেনম দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু রোগীর স্বজনদের কাছে অনুমতিপত্রে সই চাইলে তারা দিতে অপরাগতা প্রকাশ করেন। এ কারণে রোগীর স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় রেফার করা হয়।

একইদিন দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের খাঁড়াকান্দি গ্রামের শাহাবুদ্দিন হাওলাদার (৪০) বাড়িতে খড়ের গাদা থেকে গরুর জন্য খড় বের করছিলেন। এসময় তাকে একটি সাপে দংশন করে। পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা আরও জানান, সকালে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের খাসচর বাচামারা গ্রামের মোসলেম কাজী (৭৫) বাড়ি সংলগ্ন খালের পানিতে পাট জাগ দিচ্ছিলেন। এসময় তাকে একটি সাপে দংশন করে। তার চিৎকারে তার ছেলেসহ পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা সুলতানা বলেন, শনিবার সাপের দংশনে আহত তিনজন রোগী হাসপাতালে এসেছেন। আমরা পরীক্ষা করে দেখেছি দুজনকে বিষধর সাপে কাটেনি। তাই তাদের অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি। তবে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যজনকে বিষধর সাপে কামড় দিয়েছে। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()