সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘বাইডেন-জয়ার’ ঘরে তিন শাবকের জন্ম

চট্টগ্রামে চিড়িয়াখানায় ২০২০ সালে জন্ম নেয় বাঘ শাবক জো বাইডেন। জন্মের পরপরই মা-পরিত্যক্ত বাইডেনকে লালন-পালন করেন চিড়িয়াখানার কর্মকর্তারা। সেই বাঘ জো বাইডেন আর বাঘিনী জয়ার ঘরে জন্ম নিয়েছে তিনটি শাবক।

পরিবেশ

চট্টগ্রামে চিড়িয়াখানায় ২০২০ সালে জন্ম নেয় বাঘ শাবক জো বাইডেন। জন্মের পরপরই মা-পরিত্যক্ত বাইডেনকে লালন-পালন করেন চিড়িয়াখানার কর্মকর্তারা। সেই বাঘ জো বাইডেন আর বাঘিনী জয়ার ঘরে জন্ম নিয়েছে তিনটি শাবক।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাবক তিনটি জন্মগ্রহণ করে বলে জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ড. শাহাদাত হোসেন শুভ।

২০১৬ সালে দক্ষিণ অফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা ব্যয়ে একজোড়া বাঘ আনে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বাঘের নাম দেওয়া হয় রাজ আর বাঘিনীর নাম পরী।

সেই রাজ-পরীর সংসারে ১৫ টি শাবকের জন্ম হওয়ায় চিড়িয়াখানায় এখন বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে, যার বাণিজ্যিক মূল্য প্রায় ছয় কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কিউরেটর ড. শাহাদাত হোসেন শুভ বলেন, 'বাঘিনী জয়ার জন্ম ২০১৮ সালের জুলাইয়ে আর বাঘ জো বাইডেনের জন্ম ২০২০ সালের ২৮ ডিসেম্বর। বাঘ জো বাইডেন জন্মের পরপরই তার মা হতে পরিত্যক্ত হয়। এরপর চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনায় লালনপালন করা হয়।'

'এক বছর লালন-পালনের পর বিশেষ প্রক্রিয়ায় খাচায় অবস্থিত অন্যান্য বাঘ পরিবারের সঙ্গে সোস্যালাইজেশনের মাধ্যমে সদস্য হিসেবে রি-ইন্ট্রোডাকশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই প্রথমবারের মতো সে নিজের পরিবার তৈরি করলো। মানুষের হাতে লালন-পালন হয়ে পুনরায় বাঘ পরিবারের সঙ্গে একত্রিকরণের মাধ্যমে বংশবিস্তার করার চক্র একটি বিরল ঘটনা।' বলেন ড. শাহাদাত হোসেন শুভ।

১৯৮৯ সালে ২৮ ফেব্রুয়ারি বন্দর নগরীর ফয়'স লেক এলাকায় প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানা এখন ১০ একর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

চিড়িয়াখানাটিতে সাদা বাঘ, সিংহ, ভাল্লুক, কুমির, বিভিন্ন ধরনের হরিণ ও বানর, শিম্পাঞ্জি, প্যাঁচা, সজারু, শেয়াল, জেব্রা, ময়ূর, উটপাখি, শকুন, টার্কি, বিভিন্ন প্রজাতির কবুতর, অজগর সাপ, ইমুহ ৬৫ প্রজাতির ৬২০টি প্রাণী রয়েছে।

এ চিড়িয়াখানায় প্রতিদিন গড়ে তিন হাজার দর্শনার্থী প্রাণী দেখতে আসেন। টিকিট বিক্রি থেকে চিড়িয়াখানাটি বছরে ৫০ কোটি টাকা আয় করে।

এএজেড/ইএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()