সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ফটিকছড়ির অভয়ারণ্যে ৩৩ অজগর ছানা অবমুক্ত

চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল অভয়ারণ্যে ৩৩ অজগর ছানা অবমুক্ত করা হয়েছে। যা চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউভেটরে জন্ম নেওয়া বার্মিজ রক পাইথন প্রজাতির অজগরের ছানা।

পরিবেশ

চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল অভয়ারণ্যে ৩৩ অজগর ছানা অবমুক্ত করা হয়েছে। যা চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউভেটরে জন্ম নেওয়া বার্মিজ রক পাইথন প্রজাতির অজগরের ছানা।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে সাপগুলো অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের আয়োজনে অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাজারিখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান এবং চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ।

রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জানান, সাপগুলোকে অভয়ারণ্যের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে, যেখানে তারা সহজেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে এবং প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতে পারবে। বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সর্বদা তৎপর।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, 'ইনকিউভেটরে জন্ম নেওয়া এ ছানাগুলোর বয়স, স্বাস্থ্য ও পরিবেশ উপযোগিতা বিবেচনায় নিয়ে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এটি বন্যপ্রাণী সংরক্ষণে একটি কার্যকর পদক্ষেপ।'

অবমুক্তকরণ কার্যক্রম শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, 'এ অভয়ারণ্যই সাপগুলোর আসল ও নিরাপদ আবাসস্থল। এখানে তারা প্রকৃতির অনুকূল পরিবেশে বেড়ে উঠতে পারবে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, 'এ অভয়ারণ্যকে ঘিরে পর্যটন সম্ভাবনা তৈরি হচ্ছে। ভবিষ্যতে পর্যটকরা প্রকৃতির নিবিড় ছোঁয়া পেতে এখানে এসে প্রাণ জুড়াতে পারবেন। এজন্য প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()