সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

মৌলভীবাজারে বিষ প্রয়োগে ১৩ শকুন হত্যা

মৌলভীবাজারে বিষ মিশ্রিত মৃত ছাগল খেয়ে ১৩টি বিপন্ন প্রজাতির শকুনের মৃত্যু হয়েছে। এ সময় বেশ কয়েকটি শিয়াল, কুকুর ও বিড়ালেরও মৃত্যু হয়েছে।

লাইভস্টক

মৌলভীবাজারে বিষ মিশ্রিত মৃত ছাগল খেয়ে ১৩টি বিপন্ন প্রজাতির শকুনের মৃত্যু হয়েছে। এ সময় বেশ কয়েকটি শিয়াল, কুকুর ও বিড়ালেরও মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে এলাকায় শিয়ালের উৎপাত বেড়েছে। অনেক ছাগল খেয়েছে শিয়াল। সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামের বুড়িকোনা ক্ষেতের মাঠে কে বা কারা মৃত ছাগলের ওপর বিষ প্রয়োগ করে শিয়াল মারার জন্য ৫-৬ দিন আগে টোপ দেয়। সেই বিষ খেয়েই এসব শকুনসহ পশুগুলোর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট বিভাগের লোকজন এলাকায় গিয়ে উপস্থিত হন।

তারা জানিয়েছেন, এমন নিষ্ঠুর কাজ যারা করেছে তাদের নাম পরিচয় জানা যায়নি এখনো। তবে আমরা ঘটনা তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিয়াল মারার জন্য বিষ প্রয়োগ করায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আমরা ১০টি মৃত শুকুন উদ্ধার করে পরীক্ষা-নীরিক্ষার জন্য সিলেট ল্যাবে পাঠিয়েছি। এখানে আরও ৩টি মৃত শকুন রয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বড়কাপন গ্রামের বুড়িকোনা ক্ষেতের মাঠে কয়েক দিন ধরে ছড়িয়ে পড়ে আছে ৩টি মৃত শকুন, ২টি শিয়াল, ২টি কুকুর ও ১টি বিড়াল। মৃত শকুনের পাশে সেমকাপ নামের ৩টি কিটনাশকের বোতল পড়ে আছে।

এ সময় কথা হয় এলাকার মাদরাসা শিক্ষার্থী সালামের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, কিছুদিন ধরে এই এলাকায় শিয়াদের উৎপাত বেড়েছে। মাঠে একটি মরা ছাগল ছিল। ওই মরা ছাগল খেতে আসা শুকুন ও শিয়াল-কুকুরের মৃত্যু হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজারের সহকারী বনসংরক্ষক শ্যামল কুমার মিত্র জাগো নিউজকে বলেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলে ধারণা করছি বিষ প্রয়োগ করায় ১৩টি শুকুনের মৃত্যু হয়েছে। আরও নিশ্চিত হতে পারবো সিলেট থেকে রিপোর্ট এলে। ঘটনাস্থল পরিদর্শন করে বোঝা গেছে মৃত ছাগলের ওপর কে বা কারা বিষ দিয়েছে। আর বিষ খেয়ে শকুন ও অন্যান্য পশুর মৃত্যু হয়েছে।

আব্দুল আজিজ/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()