শহরের কংক্রিটের ভিড়ে সবুজের এমন এক অসাধারণ আয়োজন গড়ে তুলেছেন বনশ্রীর আলহাজ্ব লায়ন এম এ কুদ্দুস ও তাঁর স্ত্রী হাসিনা মমতাজ। সাড়ে সাত হাজার বর্গফুট আয়তনের ছাদজুড়ে আম, জাম, আমড়া, তেঁতুলসহ নানান ফলজ ও বনজ গাছ—যেন নগরীর বুকে এক টুকরো গ্রামবাংলা।
শুধু তাই নয়, শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবেও কাজ করছে এই ছাদকৃষি। প্রকৃতির প্রতি টান আর শিকড়ের সঙ্গে সংযোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই উদ্যোগ।





মন্তব্য
(০)