সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮০%বাতাস ৫ কিমি/ঘ

৩০ মণের ‘ফণী-২’ প্রতিদিন খাবার খায় ৭০ কেজি, দাম ১৫ লাখ

ঘূর্ণিঝড় 'ফণী'র সময় জন্ম। তাই আদর করে নাম রাখা হয়েছে 'ফণী-২'। ঘাস বাদ দিয়েই প্রতিদিন গড়ে ৭০ কেজি খাবার খায় ৩০ মণ ওজনের পশুটি। কোরবানির ঈদে বিক্রির জন্য এটি প্রস্তুত করছেন বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ও তার ছেলে শাকিল সুমন।

ঘূর্ণিঝড় 'ফণী'র সময় জন্ম। তাই আদর করে নাম রাখা হয়েছে 'ফণী-২'। ঘাস বাদ দিয়েই প্রতিদিন গড়ে ৭০ কেজি খাবার খায় ৩০ মণ ওজনের পশুটি। কোরবানির ঈদে বিক্রির জন্য এটি প্রস্তুত করছেন বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ও তার ছেলে শাকিল সুমন।

বাবা-ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের পরিচর্যায় তিন বছরে বেড়ে ওঠা ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। উচ্চতা ৬ ফুট। ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।

ষাঁড়টির মালিক আব্দুস সালাম বলেন, "গরুটি আমাদের হাতালে জন্ম নেওয়া। ওকে তিন বছর ধরে লালন-পালন করছি। বিশালাকৃতির গরুটি এবারের কোরবানির ঈদে বিক্রির চিন্তাভাবনা করছি। আল্লাহ রহমত করলে স্বল্পমূল্যে এটি বিক্রি করবো।"

তিনি বলেন, 'আমরা পল্লি এলাকার লোক। এখানে এত বড় গরুর কাস্টমার তেমন আসে না। ফলে ন্যায্য দাম পেলে বিক্রি করে দেবো।

আর কেউ যদি প্রমাণ করতে পারে এই গরুকে ফিড খাইয়ে বা ফরমালিনযুক্ত খাবার খাইয়ে বড় করেছি, তাহলে তাকে এমনিতেই এটি দিয়ে দেবো। একে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে।'

'ফণী-২' এর খাবারের তালিকায় রয়েছে গমের ভুসি, ভুট্টার গুঁড়া, সয়াবিনের ভুসি, ছোলাবুট, ভুট্টা ভাঙা, খুদ, খৈল, কলা ও ঘাস।

ষাঁড়টির মালিক আব্দুস সালামের ছেলে স্থানীয় দুই নম্বর ওয়ার্ডের মেম্বার শাকিল সুমন বলেন, গরুটি স্বাভাবিক সময়ে প্রতিদিন ৭০ কেজি খাবার খায়। তবে বর্তমানে গরমের কারণে কিছুটা কম খাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, 'গরুটিকে খুব যত্ন করে লালন-পালন করা হয়েছে। সবসময় সে ফ্যানের নিচে থাকে। রাতে ঘুমানোর সময় মশারি দেওয়া হয়। গোসল করানো হয় দুইবেলা।'

শাকিল সুমন বলেন, বড় গরুর কাস্টমার বরিশালে একটু কম। তারপরও কাস্টমার আসছে কিন্তু এখনো দামদর ঠিক হয়নি। ১৫ লাখ টাকা হলে বিক্রি করে দেবো। তবে দরকষাকষি করার সুযোগ আছে।

বানারীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা বলেন, ষাঁড়টির বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশুটি লালন-পালন করা হয়েছে। সুস্থ-সবল রয়েছে।

শাওন খান/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘিয়ের ব্যবসা থেকে ১৮৫ রকম মিষ্টি: বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের চার প্রজন্ম

ব্রিটিশ আমলের ঘিয়ের ব্যবসা থেকে শুরু হওয়া বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এখন প্রায় ১৮৫ রকম মিষ্টি বানায়, শাখা প্রায় ৪৫টি, কর্মী প্রায় তিন শ; দুধ, ছানা, ক্ষীর ও মাওয়ার বেশির ভাগ আসে মুন্সিগঞ্জ থেকে।

প্রথম আলো৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

লোকসানে খামার ছাড়ছেন প্রান্তিক পোল্ট্রি খামারিরা: ড. মো. ফোরকান আলীর কলাম

জাগো নিউজে লেখা কলামে ড. মো. ফোরকান আলী লিখেছেন, সাড়ে ৯ টাকা খরচের ডিম খামারিরা বেচছেন সাড়ে ছয় টাকায়; বিপিআইএর হিসাবে পাঁচ বছরে প্রায় ৬৪ হাজার খামার বন্ধ হয়েছে। মতামত লেখকের নিজস্ব।

জাগো নিউজ ২৪৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

মেক্সিকো থেকে বাছুর আমদানি কমলে যুক্তরাষ্ট্রে বাড়বে গরুর মাংসের দাম: ফাপ্রির বিশ্লেষণ

নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মের কারণে দেওয়া বিধিনিষেধের পর মেক্সিকোর গবাদিপশু আমদানি স্বাভাবিক হলে আর দীর্ঘদিন কম থাকলে কী হবে, তা তুলনা করেছে মিসৌরি বিশ্ববিদ্যালয়; কম আমদানিতে দাম বাড়ে, মাংস উৎপাদন সরে যায় মেক্সিকোতে।

Farms.com৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)