সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

৬০ মণের ‘রাজাবাবু’ বিক্রি হবে ৩৫ লাখে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেহেরপুরে এক লাখ ৯০ হাজার ৫২০টি পশু প্রস্তুত করা হয়েছে। জেলায় চাহিদা রয়েছে ৯০ হাজার ১১২টি পশুর। উদ্বৃত্ত এক লাখ ৪০৮টি পশু বিক্রি হবে দেশের বিভিন্ন স্থানে। এরই মধ্যে জমে উঠেছে জেলার পশুহাটগুলো।

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেহেরপুরে এক লাখ ৯০ হাজার ৫২০টি পশু প্রস্তুত করা হয়েছে। জেলায় চাহিদা রয়েছে ৯০ হাজার ১১২টি পশুর। উদ্বৃত্ত এক লাখ ৪০৮টি পশু বিক্রি হবে দেশের বিভিন্ন স্থানে। এরই মধ্যে জমে উঠেছে জেলার পশুহাটগুলো।

এবার জেলায় নজর কেড়েছে 'রাজাবাবু' নামের একটি গরু। জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের খামারি ইনসান আলী গরুটি লালন-পালন করেছেন। ৬০ মণের রাজাবাবুর দাম হাঁকছেন ৩৫ লাখ টাকা।

গত কোরবানির ঈদে গরুটার দাম ১৫ লাখ টাকা পর্যন্ত দিতে চেয়েছিলেন ক্রেতারা। কিন্তু গরুর মালিক 'রাজাবাবু'কে দেশসেরা পশুর তালিকায় দেখার আশায় ওই দামে বিক্রি করেননি।

ইনসান আলী জানান, চার বছর আগে মাত্র ৮৫ হাজার টাকায় রাজাবাবুকে ক্রয় করেন। এরপর থেকেই পরম যত্নে লালন-পালন করে বড় করেছেন। এখন রাজাবাবুর ওজন বেড়ে দাঁড়িয়েছে ৬০ মণের ওপরে। উচ্চতা ৮ ফুট। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির পেছনে প্রতিদিন খরচ হাজার টাকা। প্রতিদিনই মানুষ ভিড় করছেন গরুটি দেখতে। ৩৫ লাখ টাকা দাম পেলে এটি বিক্রি করে দেবো।

অন্যদিকে মুজিবনগর উপজেলার বল্ববপুর গ্রামের খামারি সাহাবুদ্দিন জানান, কোরবানি উপলক্ষে এ বছর ১৩টি গরু লালন-পালন করছেন। একটি বড় আকারের গরু আছে, যার ওজন প্রায় ১৬০০ (৪০ মণ) কেজি। দাম হাঁকছেন ১৪ লাখ টাকা। পাশাপাশি দেড় থেকে পাঁচ লাখ টাকার গরু আছে তার খামারে।

রতনপুর গ্রামের খামারি মাইকেল টুইস মণ্ডল জানান, গতবছর তার খামারে ৩০টি গরু ছিল। গো-খাদ্যের দাম বাড়ার কারণে এ বছর আটটি গরু লালন-পালন করেছেন।

খামারি লিটন হোসেন জাগো নিউজকে জানান, তিনি বিভিন্ন সাইজের ১৩টি গরু প্রস্তুত করেছেন। এগুলোর দামও ভিন্ন। গরুগুলোর উপযুক্ত দাম আশা করছেন তিনি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান জানান, কোরবানির পশু বিক্রির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় ১ লাখ ৯০ হাজার ৫২০টি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা। এর মধ্য গরু প্রায় ৫০ হাজার এবং ছাগলের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৯টি।

তিনি আরও জানান, জেলায় ৯০ হাজার ১১২টি পশুর চাহিদা রয়েছে। উদ্বৃত্ত এক লাখ ৪০৮টি পশু বিক্রি হবে দেশের বিভিন্ন স্থানে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন হাটে এগুলো বিক্রির জন্য তোলা হবে।

আসিফ ইকবাল/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()