সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮০%বাতাস ৫ কিমি/ঘ

হাটে ২০ মণের ‘শান্ত’, ৬ লাখে বিক্রির আশা ব্যাপারীর

দুপুর ১টা। রাজধানীর ঐহিত্যবাহী ফুটবল ক্লাব রহমতগঞ্জ পশুর হাটে একটি গরুর সামনে কৌতূহলী মানুষের ভিড়। সাদা-কালো রঙের বিশালদেহী গরুটি গামছা ভিজিয়ে শরীর মুছে দিচ্ছিলেন ব্যাপারী। আশপাশ

দুপুর ১টা। রাজধানীর ঐহিত্যবাহী ফুটবল ক্লাব রহমতগঞ্জ পশুর হাটে একটি গরুর সামনে কৌতূহলী মানুষের ভিড়। সাদা-কালো রঙের বিশালদেহী গরুটি গামছা ভিজিয়ে শরীর মুছে দিচ্ছিলেন ব্যাপারী। আশপাশে বেঁধে রাখা গরুগুলো ভয়েও কাছে ঘেঁষছিল না।

কৌতূহলী মানুষ গরুর মালিকের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন। ‘কী প্রজাতির গরু’, ‘দৈনিক কত টাকার খাবার খায়’, ‘বয়স কত’, ‘রাগী না ঠান্ডা স্বভাবের’ ইত্যাদি। প্রশ্নের উত্তর না দিয়ে গরুর সেবায় ব্যস্ত থাকতে দেখা যায় ব্যাপারীকে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে কুষ্টিয়ার গরু ব্যাপারী আবদুল মান্নান জানান, প্রতি বছর বাড়িতে পালা একটি গরু নিয়ে ঢাকায় আসেন। এবারও ব্যতিক্রম হয়নি। যে গরুটি নিয়ে এসেছেন তাকে এক বছর বয়স থেকে লালনপালন করছেন। আড়াই বছর ধরে দৈনিক ৫০০ টাকার খাবার খাইয়েছেন।

দেশি-বিদেশি শংকর প্রজাতির গরুটির নাম ‘শান্ত’ বলে জানান। বাড়িতে নিজের মতো করে আয়েশী পরিবেশে থেকে এখন হাটের পরিবেশে ‘শান্ত’ বারবার অশান্ত হয়ে উঠছে। একে সামলাতে তাকে সারাদিনই ব্যস্ত থাকতে হয়। গরমের কারণে দুবেলা গোসল করানো, সময় সময় খড়, ভুসি, ঘাস ও পানি খাওয়াতে হয়।

তিনি জানান, গরুটির ওজন ২০ মণেরও বেশি। ঘরে পালিত এ গরুটির মাংস খেতে খুবই মজা হবে মন্তব্য করে বলেন, ‘গরুটি লালনপালন করতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে। ছয় লাখ টাকার কমে বিক্রি করলে লাভ হবে না।’

যার পছন্দ হবে তিনি ছয় লাখ টাকা দিয়েই এটি কিনে নিয়ে যাবেন বলে গরু ব্যাপারী আশাবাদ ব্যক্ত করেন।

জাগো নিউজ ২৪সূত্র

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ভিডিও

ভিডিও: আয়ারল্যান্ডের সেরা মানের দুধের পুরস্কার জিতল কর্কের ট্রয় পরিবারের খামার

নিউটাউনশ্যানড্রামে পঞ্চম প্রজন্মের দুগ্ধ খামারি রবার্ট ও মেরি ট্রয় ৪২৫টি গাভি, প্রতি মিলিলিটারে ৮৯ হাজার সোমাটিক কোষ আর দেশের শীর্ষ ১ শতাংশ প্রজনন মান নিয়ে ২০২৬ সালের এনডিসি ও কেরিগোল্ড কোয়ালিটি মিল্ক অ্যাওয়ার্ড জিতেছেন।

Agriland৪ অক্টোবর ২০২৬২ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)