সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

রাঙ্গামাটিতে জমে উঠেছে কোরবানি পশুর হাট

রাঙ্গামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পৌরসভা ট্রাক টার্মিনাল বসেছে এ হাট। বৃহস্পতিবার (৭ জুলাই) হাট ঘুরে দেখা যায়, পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে গরু আসছে এ হাটে। এ হাটের পাশাপাশি এসব পশু ট্রাকে করে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

লাইভস্টক

রাঙ্গামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পৌরসভা ট্রাক টার্মিনাল বসেছে এ হাট। বৃহস্পতিবার (৭ জুলাই) হাট ঘুরে দেখা যায়, পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে গরু আসছে এ হাটে। এ হাটের পাশাপাশি এসব পশু ট্রাকে করে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

বিলাইছড়ি থেকে গরু নিয়ে হাটে আসা পলাশ চাকমা বলেন, দুটি গরু পালন করতাম। গরু দুটি এবার কোরবানি পশুর হাটে নিয়ে এসেছি। একটি ৭৫ হাজার টাকা বিক্রি করেছি অন্যটি ৮০ হাজার দাম চাচ্ছি। আশা করছি ভালো দাম পাবো।

জসিম উদ্দিন নামের আরেক বিক্রেতা বলেন, বিভিন্ন উপজেলা থেকে ১৩টি গরু এনেছি। যার মধ্যে রাঙ্গামাটি হাটে চারটি বিক্রি করেছি। পাঁচটি গরু চট্টগ্রামে নিয়ে যাবো। বাকিগুলো রাঙ্গামাটি হাটে বিক্রি করা যায় কিনা দেখি।

হাজী আবু তাহের মিয়া নামের এক ক্রেতা জানান, পছন্দ হয় কী না হাটে ঘুরে গরু দেখছি। বাজেটের মধ্যে হলে কিনে ফেলবো।

রাজ্জাক সওদাগর জানান, হাটে সকাল থেকে ঘুরছি। যে গরু পছন্দ হচ্ছে তার দাম আকাশ ছোঁয়া। তবুও দেখছি পছন্দ আর দামে মিলে গেলে নিয়ে নিবো।

কোরবানি পশুর হাটের ইজারাদার রুহুল আমিন জানান, হাটে পর্যাপ্ত পরিমাণ গরু-ছাগল রয়েছে। বিক্রিও হচ্ছে ভালো। পাহাড়ি গরু এ হাটের চাহিদা মিটিয়ে বাহিরেও নিয়ে যাওয়া হচ্ছে। হাটে সার্বিক নিরাপত্তাও রয়েছে। এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জাগো নিউজকে জানান, পশুর হাটে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()