সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৩%বাতাস কিমি/ঘ

আম খাওয়ার আগে যে কারণে পানিতে ভিজিয়ে রাখবেন

বাজারে সবে পাকা আম উঠতে শুরু করেছে। তবে পাকা আমের মৌসুম এখনো আসেনি। তার আগেই বাজারে উঠতে শুরু করে পাকা আম। তবে যখনই আপনি আম কিনুন না কেন, তা খাওয়ার আগে অবশ্যই আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।

ফল

বাজারে সবে পাকা আম উঠতে শুরু করেছে। তবে পাকা আমের মৌসুম এখনো আসেনি। তার আগেই বাজারে উঠতে শুরু করে পাকা আম। তবে যখনই আপনি আম কিনুন না কেন, তা খাওয়ার আগে অবশ্যই আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।

আম পানিতে ভিজিয়ে রাখলে শুধু ধুলাবালিই পরিষ্কার হবে না বরং এভাবে আম খাওয়ার ৫টি বৈজ্ঞানিক কারণও আছে। অনেক স্বাস্থ্য সমস্যা থেকে নিজেকে বাঁচাতে এই কৌশলে আম খেতে পারেন। চলুন তবে জেনে নিন আম খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখলে কী কী সুবিধা পাবেন-

১. ফাইটিক অ্যাসিড থেকে মুক্তি মেলে পানিতে ভিজিয়ে আম খেলে। ফাইটিক অ্যাসিড হলো এক ধরনের পুষ্টি, যা শরীরের জন্য ভালো ও খারাপ উভয়ই হতে পারে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে বিবেচিত।

যা শরীরকে আয়রন, জিংক, ক্যালসিয়াম ও অন্যান্য খনিজগুলো শোষণে বাধা দেয়। এই অ্যাসিডের কারণে শরীরে মিনারেলের ঘাটতি পড়ে। শুধু আম নয় অন্যান্য ফল, শাকসবজি ও বাদামেও আছে এই প্রাকৃতিক অণু। ফাইটিক অ্যাসিড শরীরে তাপ তৈরি করে। পানিতে ভিজিয়ে রাখলে তা নির্গত হয়ে বেরিয়ে যায়।

২. ক্ষতিকর বিভিন্ন কীটনাশক আম ও এর গাছে ব্যবহার করা হয়। যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এ বিষয়ে ভারতের এক আয়ুর্বেদ বিশেষজ্ঞ আশুতোষ গৌতম এনডিটিভির এই প্রতিবেদনে জানান, আম পানিতে ভিজিয়ে না খেলে অ্যালার্জি, ত্বকের জ্বালা বা অন্যান্য গুরুতর সমস্যা হতে পারে। অনেক সময় আম ভিজিয়ে না খেলে মাথাব্যথা, বমি বমি ভাবের মতো সমস্যাও হয়।

৩. অনেকেরই আম খেলে ব্রণ বা ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এছাড়া কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা বা পেট সংক্রান্ত অন্যান্য শারীরিক সমস্যা মোকাবেলা করতে হয়। এমন অবস্থায় কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে তাপ থেকে মুক্তি পাওয়া যায়।

ভারতীয় সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিওয়েকর টুইটারে একটি পোস্ট শেয়ার করে বলেছেন, আম খাওয়ার আগে কমপক্ষে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর খাওয়া ত্বকের জন্য ভালো হবে।

৪. আম খেলে শরীরের তাপমাত্রাও বেড়ে যায়, ফলে থার্মোজেনিক তৈরি হয়। তবে আম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেলে এ সমস্যা হবে না। আসলে থার্মোজেনিকের উৎপাদন বাড়ার কারণে ব্রণ, কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথার মতো সমস্যা তৈরি হয়।

৫. এই পদ্ধতিতে আম খেলে ওজনও কমবে। আসলে আমে ফাইটোকেমিক্যাল থাকে। যখন আম ভিজিয়ে রাখা হয় তখন এর ঘনত্ব কমে যায়। এটি প্রাকৃতিকভাবে চর্বি বার্ন করতে সাহায্য করে।

সূত্র: দ্য বেটার ইন্ডিয়া

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
আম খাওয়ার আগে যে কারণে পানিতে ভিজিয়ে রাখবেন | দা এগ্রো নিউজ