সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

রাজশাহীতে আম সংগ্রহ শুরু

চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ মে) থেকে গুটি জাতের আম নামাতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে ১৩০০ থেকে ১৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম।

ফল

চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ মে) থেকে গুটি জাতের আম নামাতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে ১৩০০ থেকে ১৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম।

কৃষকদের আশা, এবার তারা বেশ ভালো দাম পাবেন। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার আম থেকে ১৬০০ কোটি টাকা আয় হবে।

ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, এবার গোপালভোগ আম সংগ্রহ করা যাবে ২২ মে থেকে। লকনা বা লক্ষণভোগ ও রানীপছন্দ আম পাড়া যাবে ২৫ মে থেকে। এছাড়াও হিমসাগর ও খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া আম বা ব্যানানা ম্যাংগো ১০ জুন, আম্রপালী বা ফজলি আম ১৫ জুন নামানোর সময় নির্ধারণ করা হয়েছে। আর বারি-৪ আম ৫ জুলাই, আশ্বিনা আম ১০ জুলাই ও গৌড়মতি ১৫ জুলাই থেকে নামাতে পারবেন বাগান মালিকরা। এছাড়া কাটিমন ও বারি আম-১১ জাতের সারা বছর পাড়া যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, এ বছর জেলায় আম চাষ হচ্ছে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। তবে গত মৌসুমে জেলায় আমের আবাদ হয়েছিল ১৯ হাজারের ৬০২ হেক্টর জমিতে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রথম দিনে বেশ কিছু গাছ থেকে আম নামাতে শুরু করেছেন কৃষকরা। দেশি গুটি জাতের আম দিয়ে তারা এবারের আম সংগ্রহ শুরু করেছেন।

রাজশাহী পুঠিয়া এলাকার চাষি নাজির উদিন প্রথম দিনে আম নামিয়েছেন। তিনি বলেন, এবার সাড়ে ৪ বিঘার একটি বাগান তিনি লিজ নিয়েছেন। এই বাগানে দুটি গুটি জাতের আম গাছ আছে। সেই দুটি গাছের আম আজ সকালে তিনি নামাতে শুরু করেছেন। প্রথম দিনে বাগানেই বেশ ভালো সাড়া পাওয়া গেছে। ১৩০০ থেকে ১৫০০ টাকা মণ আকার ভেদে বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, এবার আমের ফলন বেশ ভালো। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে বেশ ভালো লাভবান হবেন তিনি।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা বলেন, আজ থেকে রাজশাহীর আম বাজারজাত শুরু হয়েছে। চাষিরাও আম নামাতে পারবেন। তবে আজ কেবল গুটি জাতের আম নামাতে পারবেন। এবার বেশ ভালো আমের ফলন হয়েছে। যা লক্ষ্যমাত্রা মাত্র আছে তাতে এবার রাজশাহীর আম থেকে চাষিরা ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা আয় করবেন।

সাখাওয়াত হোসেন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()