সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

মধুটিলা ইকোপার্ক চিড়িয়াখানার একমাত্র হরিণটি চুরি করে জবাই

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে অবস্থিত মধুটিলা ইকোপার্কের ভেতরে থাকা মিনি চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি রাতের আঁধারে জবাই করে খেয়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৭-৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও একজনকে আটক করে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করেছে বনবিভাগ।

ফসল

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে অবস্থিত মধুটিলা ইকোপার্কের ভেতরে থাকা মিনি চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি রাতের আঁধারে জবাই করে খেয়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৭-৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও একজনকে আটক করে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করেছে বনবিভাগ।

রোববার (২৮ মে) রাতে হরিণটিকে জবাই করে খেয়ে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাদশা মিয়া (৩৫) নামের একজনকে আটক করে মঙ্গলবার (৩০ মে) শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, পার্কের ভেতরে মিনি চিড়িয়াখানায় দুটি হরিণ ছিল। কিছুদিন আগে একটির মরদেহের অংশ বিশেষ পাওয়া যায় পার্কের ভেতরে। পরে ওই হরিণটি শিয়াল খেয়ে ফেলেছে বলে জানান বন কর্মকর্তারা।

সূত্র আরও জানায়, চিড়িয়াখানায় থাকা একটিমাত্র চিত্রা হরিণটি রোববার রাতে বাতকুচি নামাপাড়া এলাকার কিছু দুর্বৃত্ত মিলে চুরি করে জবাই করে ভাগ-বাটোয়ারা করে নেয়। সোমবার ভোরে বিষয়টি টের পেয়ে বনবিভাগের লোকজন তদন্তে নামেন।

সকালে বাতকুচি বাজার থেকে ওই গ্রামের জাহেদ আলীর ছেলে বাদশা মিয়াকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বাদশা মিয়ার পুকুর থেকে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করা হয়।

বনবিভাগের তথ্যমতে, প্রাপ্ত বয়স্ক হণিটির ওজন ৫০ কেজির ওপরে ছিল। এ ঘটনায় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। আটক বাদশাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, হরিণ জবাইয়ের ঘটনায় ৭-৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের আইনের আওতায় আনা হবে।

ইমরান হাসান রাব্বী/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()