সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ঝড়ের দিনে আম কুড়ানোর সুখ

মামুনূর রহমান হৃদয়

ফল

মামুনূর রহমান হৃদয়

শিশুদের বইয়ে 'মামার বাড়ি' কবিতায় 'ঝড়ের দিনে মামার দেশে, আম কুড়াতে সুখ' কথাটি পড়লেই হারিয়ে যাই শৈশবে। মনে পড়ে ফেলে আসা অতীত। আসলেই দিনগুলো কত সুন্দর ছিল। বৈশাখ মাসে ঝড়ের দিনে আম কুড়ানোর স্মৃতি যেন মনের ভেতরের শত অভিমান ধুয়ে-মুছে দিতো।

ছোটবেলায় বৈশাখ মাসে গ্রামে গিয়েছি কতবার মনে নেই। তবে গ্রামে ঝড় এলেই আশেপাশের বড় বড় আম গাছ ও আম বাগানে ছোটদের উপস্থিতি থাকতোই। চলতো আম কুড়ানোর প্রতিযোগিতা। এছাড়াও রাতের আঁধারে প্রবল ঘূর্ণিঝড়ে টিনের চালে আম পড়ার শব্দ পেলেই সবাই মিলে সেই আম খোঁজা শুরু হতো।

সেই রঙিন স্মৃতি যেন চলে গেছে। কিন্তু ছোটদের দেখলে ইচ্ছে করে ফিরে যাই সেই দিনগুলোয়। তবে গ্রামে গেলে এখনো এই দৃশ্যের দেখা মেলে। কাঁচা আম কুড়িয়ে এনে সে আমের খোসা ছাড়িয়ে কুচিকুচি করে কেটে মরিচ ও লবণ মেখে খাওয়ার কী যে স্বাদ, একদম জিভে জল চলে আসে।

আরও পড়ুন: জাগো নিউজে বিয়ের গল্প লিখে বিজয়ী হলেন ১০ জন

২০০৯ সালের ঘটনা। বৈশাখ মাসে গরমের ছুটিতে মামা বাড়ি গিয়েছি। ওবায়েদ, ফরহাদ, মিরাজ ও আমি। চার মামাতো-ফুফাতো ভাই মিলে এপাড়া-ওপাড়ায় ঘোরাঘুরি। আর দুরন্তপনায় ব্যস্ত সময় কাটানো ছাড়া আর কাজ নেই। মোরগ ডাকা ভোরেই ঘুম ভেঙে যেত তখন।

ঘুম থেকে উঠতে না উঠতেই মাথায় ঘুরপাক খেতো আম বাগানে হানা দিতে হবে। কিন্তু ভয় কাজ করতো ঝড়ের সময় বাগানগুলোয় ভূত-প্রেত ঘুরে বেড়ায়। তা-ও মন মানতো না। চারজনই ছুটে যেতাম আর নির্ভয়ে আম কুড়াতাম। বাদ যেত না জামতলা, কাঁঠালতলা ও লিচুতলা।

আম-লিচুর মৌসুম শেষে রঙিন জামের প্রতিও ছিল নেশা। ছোট সবাই মিলে হই-হুল্লোড় করবো, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। না ছিল পড়াশোনার চাপ আর না ছিল পারিবারিক চিন্তার ছাপ। সবাই মিলে আনন্দ করবো, এতেই যেন মধুর তৃপ্তি।

আরও পড়ুন: কেউ এখন আর চিঠি দেয় না

এখনো গ্রামে গেলে ছোট শিশুদের দুরন্তপনা দেখে মনে পড়ে, পুরোনো সেই দিনের কথা। তবে সে কি ভোলা যায়! এখনো মনে হয়, ঝড়-বৃষ্টি এলেই দৌড়ে যাই আম গাছের নিচে। কুড়িয়ে আনি কাচা-পাকা রসালো আম।

লেখক: শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()