সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

শিকারির চোখ হাঙ্গর ও শাপলাপাতা মাছে

বিশেষজ্ঞরা বলছেন, বছর দুয়েক ধরেই শিকারের প্রবণতা বেড়েছে। এর কারণ, হাঙ্গর ও রে মাছের পাখনা, ফুলকা প্লেট ও চামড়ার উচ্চমূল্যের আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে। হাঙ্গর রপ্তানিতে বাংলা

বিশেষজ্ঞরা বলছেন, বছর দুয়েক ধরেই শিকারের প্রবণতা বেড়েছে। এর কারণ, হাঙ্গর ও রে মাছের পাখনা, ফুলকা প্লেট ও চামড়ার উচ্চমূল্যের আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে। হাঙ্গর রপ্তানিতে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে ২০তম।

বিপন্ন নানান ধরনের হাঙ্গর ও শাপলাপাতা মাছ ধরার সাম্প্রতিক এমন প্রবণতার মধ্যেই বাংলাদেশ সরকার বিপদাপন্ন এসব সামুদ্রিক প্রাণীর সুরক্ষায় উদ্যোগী হয়েছে।

এর অংশ হিসেবে গত ২২ সেপ্টেম্বর পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল সংশোধন করে বিপন্ন হাঙ্গর ও রে মাছের অনেক প্রজাতি অন্তর্ভুক্ত করে প্রকাশ করা হয়েছে হালনাগাদ তালিকার প্রজ্ঞাপন।

তালিকায় তফসিল-১ এ হাঙ্গর ও রে মাছের আটটি গণ এবং ২৩টি প্রজাতি; তফসিল-২ এ একটি গণ ও ২৯টি প্রজাতির অন্তর্ভুক্ত হয়েছে।

এ উদ্যোগকে বিপন্ন এসব সামুদ্রিক প্রাণীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন অধিদপ্তরের প্রস্তুত করা এ হালনাগাদ তালিকায় বাংলাদেশে পাওয়া হাঙ্গর ও রে মাছ সম্পর্কিত নতুন তথ্য সংযোজন করা হয়েছে।

“বিপন্ন সামুদ্রিক প্রাণী এবং এদের গুরুত্বপূর্ণ আবাসস্থল রক্ষায় সরকারের আন্তর্জাতিক, আঞ্চলিক ও সাংবিধানিক অঙ্গীকারের ভিত্তিতে এ তালিকা হালনাগাদ করা হয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, এখন প্রজাতিগুলো সঠিকভাবে চিহ্নিত করে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও ব্যাপক প্রচারের মাধ্যমে মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে পারলে বিলুপ্তির ঝুঁকি কমবে।

সেই সঙ্গে অবৈধ শিকার বন্ধে পদক্ষেপ নেওয়া হলে বিপন্ন সামুদ্রিক প্রাণী রক্ষা পাবে এবং ভারসাম্যমূলক প্রতিবেশ বজায় থাকবে।

বন সংরক্ষক রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৎস্য অধিদপ্তরসহ জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এবং ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) কারিগরি সহযোগিতা এ তালিকা করা হয়েছে।“

বিডি নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

কুয়াকাটার চর বিজয়ে নীল ভেরডিটার ফ্লাইক্যাচার, বৃষ্টিভেজা পাখিকে সারিয়ে ছাড়লেন জেলে

কুয়াকাটার নির্জন চর বিজয়ে দেখা মিলেছে শীতের পরিযায়ী ভেরডিটার ফ্লাইক্যাচারের; প্রায় ২৩০ একরের চরে বন বিভাগ বলছে ৮-১০ প্রজাতির পাখি আর লাল কাঁকড়ার বিচরণ, কিন্তু নজরদারির লোকবল ও নৌযান নেই।

বাংলাভিশন৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

আন্দিজের ৪,৮০০ মিটার উচ্চতায় নতুন গিরগিটি, পেরুতে প্রজাতি দাঁড়াল ২৯৬

পেরুর আরেকিপা অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৮০০ মিটারের বেশি উচ্চতায় ৬-৮ সেন্টিমিটারের নতুন প্রজাতির গিরগিটি লিওলেইমাস আর্কাইপেনসিসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা; গবেষণাটি ডাইভারসিটি সাময়িকীতে প্রকাশিত।

আজকের পত্রিকা৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা ২৫ দেশ ঋণে দেউলিয়ার পথে, ঢাকায় বললেন নাশিদ

বে অব বেঙ্গল কনভারসেশনের সমাপনীতে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেন, অভিযোজনে জাতীয় আয়ের প্রায় ৩০ শতাংশ ব্যয় করছে মালদ্বীপ; প্রবাল ও ম্যানগ্রোভের মতো প্রকৃতিভিত্তিক সমাধান বাঁধের চেয়ে অনেক সস্তা।

সমকাল৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)