সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

পানির নিচে কৃষকের স্বপ্ন

ঠাকুরগাঁওয়ে পানির নিচে তলিয়ে গেছে আগাম আলু চাষিদের স্বপ্ন। টানা দুই দিন বৃষ্টির কারণে ডুবে গেছে আগাম আলু রোপণকৃত জমিগুলো। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার প্রায় দেড় হাজার চা

ঠাকুরগাঁওয়ে পানির নিচে তলিয়ে গেছে আগাম আলু চাষিদের স্বপ্ন। টানা দুই দিন বৃষ্টির কারণে ডুবে গেছে আগাম আলু রোপণকৃত জমিগুলো। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার প্রায় দেড় হাজার চাষি। এসব চাষিরা বলছেন গত এক সপ্তাহর মধ্যে যারা আলুর বীজ রোপণ করেছিল তারা বেশ ক্ষতির আশঙ্কায় রয়েছে।

সদর উপজেলার আকচা এলাকার আলু খেতে গিয়ে দেখা যায়, আগাম রোপণকৃত আলুর সব খেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। প্রতিটি জমিতেই চাষিরা বৃষ্টিতে ভিজে ভিজে ডুবে যাওয়া আলু তুলতে ব্যস্ত। যদিও এখনই জমি থেকে আলুর বীজ তুলে ফেলার প্রয়োজন মনে করছে না জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। ঠাকুরগাঁও কৃষিসম্প্রসারণ অধিদফতরের সূত্র মতে, এবার ২৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৫০০ হেক্টর জমিতে আগাম আলু রোপণ করা হয়েছে। দুই দিনে জেলায় বৃষ্টির পরিমাণ ৬৫.৬ মি.মি। জেলার প্রায় ২৫৫ হেক্টর জমি আক্রান্ত অবস্থায় আছে।

তলিয়ে যাওয়া খেত থেকে আলু তুলতে থাকা আজমতকে দেখা যায় ছেলেকে সঙ্গে নিয়ে আলু তুলে তুলে একটি ঝুড়িতে রাখছেন। কথা হয় তার সঙ্গে। তিনি জানান, পানির নিচে থাকলে আলুগুলো নষ্ট হয়ে যাবে। কিছুদিন আগেই রোপণ করেছিলাম। এখনই তুলতে হচ্ছে। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। জানি না কীভাবে ঋণ শোধ করবো।

পাশেই দাঁড়িয়ে ছিলেন মনসুর মিঞা। তিনি এবার ২ একর জমিতে আগাম আলু রোপণ করেছেন। তিনি বলেন, এবার তো আলুতে অনেক লোকসান হয়েছে। তাই আগাম আলু চাষ করে কিছুটা লোকসান ঘোচানোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সব স্বপ্ন পানিতেই ডুবে গেল। কথা হয় আলু চাষি ফারুখ মোদীর সঙ্গে।

তিনি বলেন, প্রতিবছর আলুর মৌসুমে অধিক লাভ পাবার আশায় আমরা এ এলাকার আলু চাষিরা আগাম জাতের আলুর বীজ লাগাই। গত বুধবার সকালে ৪০ শতক জমিতে রোমানা জাতের হাইব্রিড আলুর বীজ লাগিয়েছি। কিন্তু টানা বৃষ্টির কারণে আলু নিয়ে বিপাকে পড়েছি। আজ জমি থেকে আলুর বীজগুলো তুলতে না পারলে আলুগুলো সব পচে নষ্ট হয়ে যাবে।

আকচা গ্রামের আলু চাষিদের দেওয়া তথ্য মতে, এ গ্রামের প্রায় ৩০ জন চাষির প্রত্যেকেই সর্বনিম্ন ৮/১০ বিঘা জমিতে আলুর বীজ রোপণ করেছেন। আলু চাষিদের মধ্যে কামাল ১৪ বিঘা, মাজেদ উদ্দিন ১২ বিঘা, সোহেল রানা ১২ বিঘা, কমেত সাকু ১২ বিঘা, জাকের হোসেন ১১ বিঘা, আলাউদ্দিন ১০ বিঘা জমিতে আলুর বীজ রোপণ করেছেন।

এ ছাড়াও জেলার অন্যান্য এলাকাতেও একই সমস্যা চোখে পড়েছে। আলু চাষি কামাল জানায়, ‘এবার আমি ১৪ বিঘা জমিতে ৫৬ বস্তা আলুর বীজ লাগিয়েছি। খরচ পড়েছে প্রায় ৯৮ হাজার টাকা। সার, শ্রমিক খরচ ও জমি চাষ খরচ প্রায় ৯৭ হাজার টাকাসহ সব মিলে শুধু আলু বীজ লাগাতেই প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। দুইদিনের টানা বৃষ্টিতে আমার ব্যাপক ক্ষতি হয়ে গেল।

ঠাকুরগাঁও কৃষি অধিদফতরের উপ-পরিচালক আবু হাসেন জানান, বেশি লাভের আশায় প্রতি বছরই এ জেলায় আগাম আলুর চাষ হয়। টানা দুই দিনের বৃষ্টিপাতের ফলে রোপণকৃত বেশ কিছু জমির বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পানি নেমে গেলে এর পরিমাণ বের করা সম্ভব হবে। এমন অবস্থায় বৃষ্টি চলাকালীন খেত থেকে আলু না তুলে এমনিতে রেখে দেওয়ার পরামর্শ দেন তিনি। আলুগুলো তুলেও কোনো লাভ হবে না। তুলে রেখে দিলেও সেগুলো পচে যাবে। বৃষ্টি কমার পর অবস্থা অনুযায়ী ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করা যেতে পারে।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

কুয়াকাটার চর বিজয়ে নীল ভেরডিটার ফ্লাইক্যাচার, বৃষ্টিভেজা পাখিকে সারিয়ে ছাড়লেন জেলে

কুয়াকাটার নির্জন চর বিজয়ে দেখা মিলেছে শীতের পরিযায়ী ভেরডিটার ফ্লাইক্যাচারের; প্রায় ২৩০ একরের চরে বন বিভাগ বলছে ৮-১০ প্রজাতির পাখি আর লাল কাঁকড়ার বিচরণ, কিন্তু নজরদারির লোকবল ও নৌযান নেই।

বাংলাভিশন৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

আন্দিজের ৪,৮০০ মিটার উচ্চতায় নতুন গিরগিটি, পেরুতে প্রজাতি দাঁড়াল ২৯৬

পেরুর আরেকিপা অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৮০০ মিটারের বেশি উচ্চতায় ৬-৮ সেন্টিমিটারের নতুন প্রজাতির গিরগিটি লিওলেইমাস আর্কাইপেনসিসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা; গবেষণাটি ডাইভারসিটি সাময়িকীতে প্রকাশিত।

আজকের পত্রিকা৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা ২৫ দেশ ঋণে দেউলিয়ার পথে, ঢাকায় বললেন নাশিদ

বে অব বেঙ্গল কনভারসেশনের সমাপনীতে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেন, অভিযোজনে জাতীয় আয়ের প্রায় ৩০ শতাংশ ব্যয় করছে মালদ্বীপ; প্রবাল ও ম্যানগ্রোভের মতো প্রকৃতিভিত্তিক সমাধান বাঁধের চেয়ে অনেক সস্তা।

সমকাল৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)