সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মিরসরাইয়ে কমে যাচ্ছে ডেউয়া ফল

চট্টগ্রামের মিরসরাইয়ে দিন দিন কমে যাচ্ছে গ্রামবাংলার অতি পরিচিত ডেউয়া ফল। একসময় উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ ফলের গাছ দেখা যেত। তবে এখন আর খুব বেশি চোখে পড়ে না। স্থানীয় বাজারেও আগের মতো দেখা যায় না। প্রবীণদের কাছে প্রিয় ও পরিচিত হলেও নবীনদের কাছে একেবারে অপরিচিত।

ফল

চট্টগ্রামের মিরসরাইয়ে দিন দিন কমে যাচ্ছে গ্রামবাংলার অতি পরিচিত ডেউয়া ফল। একসময় উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ ফলের গাছ দেখা যেত। তবে এখন আর খুব বেশি চোখে পড়ে না। স্থানীয় বাজারেও আগের মতো দেখা যায় না। প্রবীণদের কাছে প্রিয় ও পরিচিত হলেও নবীনদের কাছে একেবারে অপরিচিত।

উপজেলার আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসা মাঠের একপাশে কয়েকটি ডেউয়া ফলের গাছ চোখে পড়ে। সবুজ পাতার ফাঁকে ফল ঝুলছে। ডেউয়া ফল ভাঙলে ভেতরটি ছোট ছোট কাঁঠালের কোয়ার মতো দেখতে। কিন্তু এটি কাঁঠাল নয়। এটি অম্ল-মধুর স্বাদের ডেউয়া ফল।

আবহমান বাংলার ঐতিহ্যের ফল ডেউয়া। পুষ্টিগুণে ভরপুর, ওষুধি গুণেও অনন্য। অজ্ঞতার কারণে আমাদের খাদ্যতালিকা থেকে হারিয়ে যাচ্ছে ফলটি।

বিশেষজ্ঞরা বলেন, আমাদের জানার বাইরে পুষ্টি ও ওষুধি গুণে ভরপুর অনেক দেশি ফল আছে। ডেউয়া গাছের পাতা, ফল, ছাল ও শেকড়ে ওষুধি গুণ আছে। এটি হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বক ও চুলের যত্নে কাজে লাগে।

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফল রক্তশূন্যতা কমাতে সহায়ক। কাঁচা ডেউয়া বেটে গরম পানিতে মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয়। এটি যকৃতের বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। বলিরেখা দূর করে ত্বককে সতেজ রাখে।

আরও পড়ুন

উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুকুমার চন্দ্র নাথ বলেন, 'ডেউয়া উৎকৃষ্টমানের ফল। আগে এলাকার প্রায় প্রতিটি বাড়িতে ডেউয়া গাছ ছিল, এখন নেই। নতুন প্রজন্মের কাছে এটি অনেকটাই অপরিচিত।'

আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা শহীদুল ইসলাম বলেন, 'ছোটবেলায় কত ডেউয়া গাছ দেখেছি। এখনকার প্রজন্ম এ ফল চেনে না। মাদরাসার মাঠের পাশে কয়েকটি গাছ আছে। বর্ষাকালে ফল আসে। মাদরাসার ছাত্র-শিক্ষকরা খেয়ে থাকে।'

স্কুলশিক্ষক নুরুল হুদা বলেন, 'ওষুধি গাছ হিসেবে ডেউয়া গাছ বেশি করে লাগানোর প্রয়োজন। এটি গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফল। নির্বিচারে গাছ কাটার কারণে এটি হারিয়ে যাচ্ছে।'

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'গ্রামাঞ্চলে ডেউয়া গাছ আগের মতো চোখে পড়ে না এটা ঠিক। আমাদের এ ফল গাছের চারা বেশি বেশি লাগানো উচিত। ডেউয়া গাছ সব ধরনের মাটিতে লাগানো যায়। মিশ্র বাগানে একটি করে ডেউয়া গাছ লাগানো হলে আবাদ বাড়বে।'

তিনি বলেন, 'ডেউয়া ফলে থাকে জিংক, কপার আয়রন, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি ও বিটা-ক্যারটিন। পাশাপাশি এতে আছে অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। শুধু ফল নয়, ডেউয়ার বীজও স্বাস্থ্যের জন্য উপকারী।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()