সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বাড়ছেই

উজানে ভারতের গজলডোবা ব্যারাজের সবকয়টি গেট খুলে দেওয়ায় ভাটি অঞ্চলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে রংপুরের পীরগাছা উপজেলায় তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ

উজানে ভারতের গজলডোবা ব্যারাজের সবকয়টি গেট খুলে দেওয়ায় ভাটি অঞ্চলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে রংপুরের পীরগাছা উপজেলায় তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘরে উঠেছে পানি। ফসলি জমি তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালের দিকে তিস্তার পানি দোয়ানি পয়েন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুপুর ১২টার দিকে আরো ১০ সেন্টিমিটার বেড়ে তা ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। রাত ১০টার দিকে ১৪ সেন্টিমিটার কমলেও বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপরে ছিল পানি। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পানি আরো কমে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

এদিকে, উজানের ঢল নেমে আসা অব্যাহত থাকায় গতকাল সন্ধ্যা ৬টায় কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। আর রাত ১০টায় বেড়ে ১৭ সেন্টিমিটার ওপরে ছিল পানির প্রবাহ। আজ সকাল ৯টায় তা আরো বেড়ে পূর্বের রেকর্ড ভেঙে ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এখনও কাউনিয়া পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় চরের নিম্নাঞ্চলে আবাদ করা ধান, আলু ও রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। চরে কয়েক শত হেক্টর জমিতে আগাম আলু রোপন করা হয়েছিল। কিন্তু আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। অনেকের ফসল এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে।

শিবদেব চরের কৃষক মতিয়ার রহমান বলেন, উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল বুধবার বিকেল থেকে পানি বেড়েই চলছে। এতে চরের ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।

গাবুগা গ্রামের আফছার আলী বলেন, তিস্তার পানি শুকিয়ে যাওয়ায় এলাকার কৃষকরা আগাম আলু রোপনে ঝাঁপিয়ে পড়েছিল। অনেকে ইতিমধ্যে আলু রোপন করেছে। আবার অনেকে জমি প্রস্তুত করেছে। এখন সব নষ্ট হয়ে গেল।

একই এলাকার কৃষক আব্দুস ছালাম বলেন, আর কয়েকদিন পরেই ধান কাটা-মাড়াই শুরু হতো। এমন সময় বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হবে।

পীরগাছার উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মাঠে শীতকালীন আগাম সবজিসহ ধান রয়েছে। অসময়ের বন্যায় এসব ফসলের ক্ষতি হবে। তবে পানি দ্রুত নেমে গেলে ক্ষতি কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফীন বলেন, তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে। ওই সব এলাকায় বসবাসকারী লোকজনকে সাইক্লোন শেল্টারে যেতে বলা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, তিস্তার পানি আকস্মিক বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে আশা করা হচ্ছে, দ্রুত পানি কমে যাবে।

কালের কণ্ঠসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

কুয়াকাটার চর বিজয়ে নীল ভেরডিটার ফ্লাইক্যাচার, বৃষ্টিভেজা পাখিকে সারিয়ে ছাড়লেন জেলে

কুয়াকাটার নির্জন চর বিজয়ে দেখা মিলেছে শীতের পরিযায়ী ভেরডিটার ফ্লাইক্যাচারের; প্রায় ২৩০ একরের চরে বন বিভাগ বলছে ৮-১০ প্রজাতির পাখি আর লাল কাঁকড়ার বিচরণ, কিন্তু নজরদারির লোকবল ও নৌযান নেই।

বাংলাভিশন৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

আন্দিজের ৪,৮০০ মিটার উচ্চতায় নতুন গিরগিটি, পেরুতে প্রজাতি দাঁড়াল ২৯৬

পেরুর আরেকিপা অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৮০০ মিটারের বেশি উচ্চতায় ৬-৮ সেন্টিমিটারের নতুন প্রজাতির গিরগিটি লিওলেইমাস আর্কাইপেনসিসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা; গবেষণাটি ডাইভারসিটি সাময়িকীতে প্রকাশিত।

আজকের পত্রিকা৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা ২৫ দেশ ঋণে দেউলিয়ার পথে, ঢাকায় বললেন নাশিদ

বে অব বেঙ্গল কনভারসেশনের সমাপনীতে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেন, অভিযোজনে জাতীয় আয়ের প্রায় ৩০ শতাংশ ব্যয় করছে মালদ্বীপ; প্রবাল ও ম্যানগ্রোভের মতো প্রকৃতিভিত্তিক সমাধান বাঁধের চেয়ে অনেক সস্তা।

সমকাল৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)