সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৫%বাতাস ৫ কিমি/ঘ

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল রয়েছে। তৈরি হয় ব্যতিক্রমী সব ঝাল, টক ও মিষ্টি পদও।

তেমনই একটি ভিন্নধর্মী রান্না হলো পেয়ারার টক-মিষ্টি তরকারি। নাম শুনেই হয়তো মনে হবে, পেয়ারা দিয়ে আবার তরকারি হয় নাকি! তবে একবার রান্না করে খেলে স্বাদের এই অভিনব মিশ্রণ বেশ ভালোই লাগতে পারে। পেয়ারার নিজস্ব হালকা মিষ্টি স্বাদের সঙ্গে মসলা, ঝাল ও টক উপাদান মিশে তৈরি হয় দারুণ স্বাদের একটি পদ।

মসলার সঙ্গে পেয়ারার দারুণ স্বাদের মেলবন্ধন

আসুন জেনে নেওয়া যাক পেয়ারার টক-মিষ্টি তরকারি কীভাবে তৈরি করবেন-

প্রথমে পেয়ারা ভালোভাবে ধুয়ে বীজ শক্ত হলে তা ফেলে দিন। এরপর পছন্দমতো টুকরো করে নিন। এবার একটি সসপ্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। তেল গরম হলে জিরা, মেথি দানা, মৌরিগুঁড়া, ধনে গুঁড়া, হলুদ ও লাল মরিচের গুঁড়া দিয়ে অল্পক্ষণ নেড়ে মসলাগুলো ভালোভাবে ভেজে নিন। এরপর এতে কুচি করা আদা ও পেয়ারা দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণ নেড়ে ১ কাপ পানি দিয়ে দিন। এবার প্যানটি ঢেকে মৃদু আঁচে রান্না করুন।

পেয়ারা নরম হয়ে এলে ঢাকনা খুলে দেখে নিন, যেন পেয়ারা একেবারে গলে না যায়। এরপর স্বাদ অনুযায়ী আমচুর গুঁড়া দিতে পারেন। আমচুর না থাকলে লেবুর রস ব্যবহার করুন। সঙ্গে চিনি দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে আরও কয়েক মিনিট রান্না করুন। ঝাল, টক ও মিষ্টির স্বাদ নিজের পছন্দ অনুযায়ী কম-বেশি করতে পারেন।

সবশেষে কুচি করা ধনেপাতা ছড়িয়ে দিন। চুলার আঁচ বন্ধ করে পাত্রটি আরও কয়েক মিনিট ঢেকে রাখুন। এতে মসলার ঘ্রাণ ও স্বাদ পেয়ারার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এবার পাত্র থেকে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন টক-মিষ্টি পেয়ারার তরকারি। গরম গরম পুরি, পরোটা কিংবা রুটির সঙ্গে এই ব্যতিক্রমী পদটি খেতে বেশ ভালো লাগবে।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ইসলাম

স্পেনের জলপাই খামারে আন্দালুসের ইসলামি ঐতিহ্য তুলে ধরছেন এক মুসলিম দম্পতি

মালাগার কাছে ৩৫ একরের খামারবাড়ি কিনে ‘হাউস অব আন্দালুস’ গড়ছেন হেনরিয়েটা সোভাতি ও ইমাম আজমল মাসরুর; সেখানে ৪০০ জলপাইগাছ, পরিকল্পনা কোরআনিক বাগান ও গ্রন্থাগারের।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বিনায় চালু হলো গামা ইরেডিয়েশন প্রযুক্তি, কৃষিপণ্য রপ্তানিতে নতুন সুযোগ

গাজীপুরে বিনার আঞ্চলিক কেন্দ্রে ৮৯ কোটি টাকার গামা ইরেডিয়েশন সেন্টার চালু হয়েছে; এতে আম-কাঁঠালের মতো কৃষিপণ্য জীবাণুমুক্ত করে বেশি দিন রাখা যাবে।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

ফুলবাড়িয়ার ছয় গ্রামে লেবুর বাগান, এক মৌসুমে ৯৫ কোটি টাকা বিক্রির আশা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এবার ৭৫৪ হেক্টরের বেশি জমিতে লেবুর আবাদ; কৃষি বিভাগের হিসাবে এ মৌসুমে প্রায় ৯৫ কোটি টাকার লেবু বিক্রি হতে পারে।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)