সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

কুকুরের জন্য রাস্তায় নিরাপদবোধ করেন ৯১ শতাংশ ভারতীয়: জরিপ

ভারতের শহরাঞ্চলে পথকুকুর নিয়ে চলমান বিতর্কের মধ্যেই নতুন এক গবেষণায় উঠে এসেছে ভিন্নচিত্র। রাজধানী দিল্লিসহ ১০টি শহরের ১ হাজার ৬৩ জনকে নিয়ে করা জরিপে দেখা গেছে, ৯১ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করেন, তাদের এলাকায় থাকা পথকুকুর অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখে এবং সামগ্রিকভাবে এলাকা নিরাপদ রাখে।

পরিবেশ

ভারতের শহরাঞ্চলে পথকুকুর নিয়ে চলমান বিতর্কের মধ্যেই নতুন এক গবেষণায় উঠে এসেছে ভিন্নচিত্র। রাজধানী দিল্লিসহ ১০টি শহরের ১ হাজার ৬৩ জনকে নিয়ে করা জরিপে দেখা গেছে, ৯১ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করেন, তাদের এলাকায় থাকা পথকুকুর অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখে এবং সামগ্রিকভাবে এলাকা নিরাপদ রাখে।

দিল্লিতে পথকুকুর–সম্পর্কিত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিলেন, পথকুকুর ও কামড়ের ঘটনার নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাব রয়েছে। সেটি পূরণ করতেই নীতিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এসিয়া সেন্টারের গবেষক মেঘনা বল ও আকিব কেয়ূম এই গবেষণা পরিচালনা করেন।

গবেষণা বলছে, ভারতে জলাতঙ্কে মানুষের মৃত্যু গত দুই দশকে নাটকীয়ভাবে কমেছে। ২০০৪ সালে যেখানে জলাতঙ্কে মৃত্যুর সংখ্যা ছিল ৫৩৪, ২০২৪ সালে তা নেমে এসেছে মাত্র ৫৪তে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে জলাতঙ্ক–সম্পর্কিত মৃত্যু রেকর্ড হয়েছে ১২৬টি।

আরও পড়ুন>>৮ ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যা, শোকে অসুস্থ মা কুকুররাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারারাত পাহারা দিলো একদল কুকুরপথ ভুলে গেলে গন্তব্যে পৌঁছে দেয় কুকুর

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ৭৩ দশমিক ৫ শতাংশ বলেছেন, তাদের এলাকার পথকুকুর সাধারণত 'বন্ধুসুলভ'। আরও ১৫ শতাংশ মনে করেন, কুকুরগুলো 'লাজুক'। মাত্র ১০ দশমিক ৮ শতাংশ মানুষ পথকুকুরকে 'আক্রমণাত্মক' বলেছেন।

গবেষণা বলছে, ৭৪ শতাংশ পথকুকুর খাদ্যদাতারা জানান, কুকুর খাওয়ানো তাদের ধর্মীয় চর্চার একটি অংশ।মহাভারতের মতো মহাকাব্য ও হিন্দু পুরাণে কুকুরের উপস্থিতি ও দেবতার সঙ্গে সংযোগের বিষয়গুলো এর সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য গবেষকদের।

প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের আচরণই পথকুকুরের আচরণ নির্ধারণে বড় ভূমিকা রাখে। মানুষ নিয়মিত খাবার দিলে বা সদাচরণ করলে কুকুররা বেশি শান্ত স্বভাবের হয়।

জরিপে অংশ নেওয়া ৯৬ শতাংশ মানুষ বলেছেন, পথকুকুর থাকায় তারা নিজেদের এলাকায় 'খুবই নিরাপদ' অনুভব করেন। ৫২ শতাংশ মনে করেন, পথকুকুর নারীদের ও শিশুদের সুরক্ষা দেয়। প্রায় ৫২ শতাংশ মানুষ জানিয়েছেন, কুকুরেরা বানর ও ইঁদুর দূরে রাখতে সাহায্য করে।

গবেষণায় বলা হয়, কুকুরের আক্রমণ, কামড় বা জনসংখ্যা–অসামঞ্জস্য, এসব সমস্যা পথকুকুরের উপস্থিতির কারণে নয়; বরং দুর্বল পৌর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি এবং প্রাণী জন্মনিয়ন্ত্রণ (এবিসি) বাস্তবায়নে ত্রুটির কারণে তৈরি হয়।

গবেষণা কিছু নীতিগত সুপারিশও দিয়েছে। এর মধ্যে রয়েছে-

সূত্র: দ্য প্রিন্টকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()