সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

আবারও বাড়লো সয়াবিন তেলের দাম

লিটারপ্রতি ৭ টাকা বেড়ে এখন থেকে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৬০ টাকা দরে

লিটারপ্রতি ৭ টাকা বেড়ে এখন থেকে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৬০ টাকা দরে

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের দাম বাড়ায় দেশে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। লিটারপ্রতি ৭ টাকা বেড়ে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৬০ টাকা দরে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়কে এ কথা জানায় সংগঠনটি।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী ৫ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭৬০ টাকায়। পূর্বে যা ছিল ৭২৮ টাকা। এছাড়া, লিটারপ্রতি খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা ও বোতলজাত পাম সুপার তেল ১১৮ টাকায় কিনতে পারবেন ক্রেতারা।

অবিলম্বে নতুন মূল্য কার্যকর করা হবে বলে জানানো হয়েছে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরনো মজুতের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

২০২০ সালের পর থেকে ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক ঊর্ধ্বগতির জন্য দেশে কয়েক দফায় সয়াবিন তেলের দাম বেড়েছে। এর আগে গত ২৭ মে লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়ানো হয়। তবে পবিত্র ঈদুল ফিতরের আগে সয়াবিন তেলে লিটারপ্রতি ৩ টাকা ছাড় দেওয়ায় সেবার সব মিলিয়ে দাম বাড়ে ১২ টাকা।

ঢাকা ট্রিবিউনসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

৫০ কোটি র‍্যান্ড অনুদানে দক্ষিণ আফ্রিকায় কৃষকদের মিশ্র অর্থায়ন আবার চালু

দক্ষিণ আফ্রিকার ভূমি সংস্কার দপ্তর চলতি অর্থবছরের বাকি সময়ে ল্যান্ড ব্যাংকের মিশ্র অর্থায়ন প্রকল্পে ৫০ কোটি র‍্যান্ড অনুদান দেবে। এতে নতুন কৃষকদের জন্য থেমে থাকা ঋণ আবার খুলছে।

ফুড ফর মজানসি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

মন্টানায় কৃষি ও কাঠ পরিবহনের গাড়িতে রঙিন জ্বালানির নিয়ম ৪৫ দিন শিথিল

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে কৃষিপণ্য, পশুখাদ্য ও কাঠ বহনকারী বাণিজ্যিক যানবাহনে রঙিন জ্বালানি ব্যবহারে জরিমানা ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিত থাকবে।

নর্দার্ন এজি নেটওয়ার্ক৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

উল্লাপাড়ার হাটে বীজ আলুর বেচাকেনা শুরু, রোমানা জাত ২৮-৩০ টাকা কেজি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলুর মৌসুম শুরু হয়েছে; এবার ১ হাজার ৩৮ হেক্টরে আবাদের লক্ষ্য, হাটে চাহিদা সবচেয়ে বেশি রোমানা জাতের বীজ আলুর।

প্রতিদিনের সংবাদ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)