সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩১°মেঘলাআর্দ্রতা ৫৮%বাতাস ৮ কিমি/ঘ

সুষ্ঠু বাণিজ্য নীতির কারণে চীনের ব্রয়লার খামারিদের লাভ নিশ্চিত

চীনে পোল্ট্রি শিল্প বিকাশে সেদেশের সরকারের রয়েছে সুনির্দিষ্ট নিয়মনীতি। বাণিজ্যিক হিসাবটিও পুরোপুরি পাকা থাকার কারণে লোকসানের সুযোগ নেই কোনো খামারির। লেয়ার খামারের মতো ব্রয়লার পাকা থাকার কারণে লোকসানের সুযোগ কম। লেয়ার খামারের মতো ব্রয়লার খামারেও লাভের হিসাবটি একেবারে নিশ্চিত।

চীনে পোল্ট্রি শিল্প বিকাশে সেদেশের সরকারের রয়েছে সুনির্দিষ্ট নিয়মনীতি। বাণিজ্যিক হিসাবটিও পুরোপুরি পাকা থাকার কারণে লোকসানের সুযোগ নেই কোনো খামারির। লেয়ার খামারের মতো ব্রয়লার পাকা থাকার কারণে লোকসানের সুযোগ কম। লেয়ার খামারের মতো ব্রয়লার খামারেও লাভের হিসাবটি একেবারে নিশ্চিত।

যেখানে জনবসতি সেখানেই পোল্ট্রি নয়। এই নিয়ম মানা যেমন বাধ্যতামূলক একইভাবে ছোট পরিসরে দুই-চার’শ পোল্ট্রির খামার গড়াও অসম্ভব এখানে। চীনের শ্যাংডং প্রদেশের ফংজিয়া পাহাড়ি এলাকায় রয়েছে ৪৬টি ব্রয়লার খামার। নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যকর পরিবেশ। বাইরের সঙ্গে ভেতরের নেই অবাধ সংযোগ।

এই খামারের তত্ববধানকারী মি.সুন বলেন, সরকারের প্রাণিসম্পদ বিভাগে কঠোর নিয়ম করে দিয়েছেন। জনবসতির এক কিলোমিটারের মধ্যে কোনো খামার গড়া যাবে না। উপরোন্ত কোনো খামার থেকে দূষিত কোনো কিছু বাতাসে মিশলে খামারটি বিরুদ্ধে তখনই ব্যবস্থা নেয়া হবে। এর জন্য কঠোর মনিটরিং রয়েছে।

এমন আকারের প্রতিটি শেডে-এ রয়েছে ২০ হাজার ব্রয়লার মুরগী। ৪০ দিনে আড়াই থেকে তিন কেজি মাংস হয় দ্রুত বর্ধনশীল জাতের মুরগীগুলোর। তখনই পাঠানো হয় বাজারে। মানুষের হাতের ছোঁয়ায় নয়, বরং তথ্য প্রযুক্তির সুবিধা নিয়ে সব সময় খোঁজ রাখা হয় প্রতিটি শেডের প্রতিটি মুরগী। এই সব কাজের নজরদারি রয়েছে নিউ হোপ গ্রুপের।

চীনের নিউ হোপ গ্রুপের সেলস ম্যানেজার থাং শিং ইয়েন বলেন, এই খামারগুলোর সঙ্গে নিউ হোপ গ্রুপের চুক্তি রয়েছে। যে কারণে প্রতিটি বিষয় তাদের নিয়ম মেনেই পরিচালিত হয়। গোটা চীনের খামার ব্যবস্থাপনা একই রকম। উপকরণের সহজলভ্যতা যেমন রয়েছে, একইভাবে রয়েছে নির্দিষ্ট লাভে বাজারজাত করার নিশ্চিয়তা।

সামগ্রিক অনুকূল পরিবেশেই পৃথিবীর জনবহুল দেশটির আমিষের চাহিদা পূরণের রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ফিড, ওষুধ আর বিদ্যুতের খরচে কুড়িগ্রামের ডিমের খামারিরা লোকসানে

কুড়িগ্রামের ২৭৫টি পোলট্রি খামারে একটি ডিম উৎপাদনে খরচ পড়ছে সাড়ে ৮ থেকে ৯ টাকা, অথচ বাজারে বিক্রি ৯ থেকে সাড়ে ৯ টাকায়; খামারিরা ফিড-ওষুধের দাম নিয়ন্ত্রণ ও কৃষি হারে বিদ্যুৎ বিল চান।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুধ পরীক্ষায় ইন্ডিয়ানার দুটি খামারে বার্ড ফ্লু, সতর্ক মিশিগানের খামারিরা

নিয়মিত দুধ পরীক্ষায় ধরা পড়ার পর ইন্ডিয়ানার নিউটন কাউন্টির দুটি সংযুক্ত দুগ্ধ খামারে এইচ৫এন১ নিশ্চিত হয়েছে। খামার দুটি কোয়ারেন্টিনে, চারপাশে ১০ কিলোমিটারের নজরদারি এলাকা।

মিশিগান এজি টুডে৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

পশুখাদ্যের ৯৬ শতাংশ প্রোটিন আমদানিনির্ভর ইউরোপ, দেশি সয়াবিন-লুপিন পরীক্ষায় নতুন প্রকল্প

ইউনিভার্সিটি অব লিডসের নেতৃত্বে ৫৫ লাখ ইউরোর প্রকল্প প্রোফিড ১৩০টির বেশি সয়াবিন, লুপিন ও আলফালফার জাত যাচাই করে সেরাগুলো ৪০টি খামারে আর শূকর, মুরগি ও মাছের খাদ্যে পরীক্ষা করবে।

Agriland৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)