সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ট্রেন থেকে দুই কোটি টাকার সাপের বিষ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে অভিযান চালিয়ে মহানন্দা এক্সপ্রেস থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৩০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি।

পরিবেশ

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে অভিযান চালিয়ে মহানন্দা এক্সপ্রেস থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৩০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১টায় দর্শনা হল্ট স্টেশন দিয়ে মহানন্দা এক্সপ্রেসের মাধ্যমে সাপের বিষ পাচার হবে বলে গোপন তথ্য পাওয়া যায়। ওই সময় চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধীনস্থ হাবিলদার মো. মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা হল্ট স্টেশনে অবস্থান নেন। পরে সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা রেল স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসে বিশেষ অভিযান চালানো হয়।

এসময় মহানন্দা এক্সপ্রেসের ৪ নং বগির ল্যাগেজ ক্যারিয়ারের ওপর একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। জব্দকৃত ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে ৩টি কাচের বোতলে বিষাক্ত সাপের বিষ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, মহানন্দা এক্সপ্রেস থেকে ৩০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে।

হুসাইন মালিক/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()