সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

শহরের বুকে শিমুল-পলাশের রঙিন ছোঁয়া

রাজধানী শহরের ব্যস্ততার মাঝেও প্রকৃতির এক নীরব আশ্রয় হয়ে আছে হাতিরঝিল। এরই এফডিসি সংলগ্ন দাবার কোট পার্ক এলাকায় বসন্তের আগমনে শিমুল-পলাশের লালচে ফুলে ভরে উঠেছে গাছের ডালপালা। এখানে প্রতি বছর বসন্ত এলেই তৈরি হয় এক অনন্য দৃশ্যপট।

পরিবেশ

রাজধানী শহরের ব্যস্ততার মাঝেও প্রকৃতির এক নীরব আশ্রয় হয়ে আছে হাতিরঝিল। এরই এফডিসি সংলগ্ন দাবার কোট পার্ক এলাকায় বসন্তের আগমনে শিমুল-পলাশের লালচে ফুলে ভরে উঠেছে গাছের ডালপালা। এখানে প্রতি বছর বসন্ত এলেই তৈরি হয় এক অনন্য দৃশ্যপট।

নগর জীবনের কোলাহলের মাঝখানে এই রঙিন সৌন্দর্য যেন স্বস্তির এক টুকরো নিঃশ্বাস। এই সবুজ প্রান্তরে ফুটে থাকা রক্তিম ফুল শুধু চোখের আরামই নয়, পাখিদেরও টানে কাছে। কোথাও ডালে বসে ছোট পাখিরা মধু খোঁজে, কোথাও আবার ঝুলন্ত গুচ্ছফুলে আটকে যায় আলো-ছায়ার খেলা।

দাবার কোট পার্কে বসন্ত এলেই নীরবে রং ছড়িয়ে যায়। গাছভরা রক্তিম ফুলেদের উপস্থিতি নগরবাসীকেও স্বস্তি দেয়। শুকনো ডালের ফাঁকে ফাঁকে লাল শিমুল ফুলের বিস্তার—নির্জন আকাশের পটভূমিতে যেন আগুনরঙা নকশা। এই দৃশ্য যেন বসন্তের আগমনি বার্তা বহন করে। যেন ঝুলন্ত গুচ্ছে বসন্তের ঘোষণা।

ঘন গুচ্ছবদ্ধ কমলা-লাল ফুল প্রকৃতির উচ্ছ্বাসকে আরও স্পষ্ট করে তোলে। আলো-ছায়ার কোমল মেলবন্ধনের সঙ্গে চোখ জুড়ানো এই ফুলগুলো ঢাকাবাসীকে প্রশান্তি দেয়। ফুলে মগ্ন পাখির নীরব উপস্থিতি। কোথাও একটি ছোট পাখি ডালে বসে ফুলের মধু খুঁজছে। নগর প্রকৃতির এক জীবন্ত মুহূর্ত, যা আমাদের মনে করিয়ে দেয় মানুষ ও প্রকৃতির সহাবস্থানের কথা।

ফুলের পাপড়ি, পরাগ ও সবুজ কুঁড়ির সূক্ষ্ম বিন্যাস প্রকৃতির নান্দনিক কারুকার্যকে আরও স্পষ্টভাবে তুলে ধরে। ডালজুড়ে লাল প্রস্ফুটন—দর্শনার্থী বা পথচারীরা বসছেন সেই মুগ্ধতা দেখতে। বসন্ত এলেই এ গাছে ফোটে টকটকে লাল, হলুদ ও লালচে-কমলা রঙের মনোমুগ্ধকর ফুল।

তবে হাতিরঝিলের দাবার কোর্ট এলাকায় দেখা যায় আগুনরাঙা 'লাল পলাশ' আর শিমুল ফুল, যা পুরো পরিবেশকে রাঙিয়ে তোলে এক অনন্য বসন্তের আবহে। পলাশ ফুল যেন আগুনের রঙে লেখা বসন্তের এক নীরব কবিতা। শুকনো ডালপালার বুক চিরে যখন টকটকে লাল-কমলা পাঁপড়ি একসঙ্গে ফুটে ওঠে, তখন চারপাশের নির্জন প্রকৃতিও হঠাৎ প্রাণ ফিরে পায়।

তাই তো দূর থেকে মনে হয় গাছজু­ড়ে জ্বলছে অগ্নিশিখা, আর কাছে গেলে দেখা যায় কোমল পাঁপড়ির ভাঁজে লুকিয়ে আছে মৃদু সৌরভ ও অদ্ভুত এক উষ্ণতা। নীল আকাশ, ধুলোমাখা পথ আর সবুজের ফাঁকে পলাশের এই দীপ্ত রং বসন্তকে করে তোলে আরও উচ্ছল, আরও জীবন্ত। তাই পলাশ শুধু একটি ফুল নয়—এ যেন ঋতুর আনন্দ, প্রেম আর নতুন আশার রক্তিম প্রতীক।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()