সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

যেসব লক্ষণ দেখে বুঝবেন শরীরে ভিটামিন ডি-এর অভাব আছে

ভিটামিন ডি—নামটা শুনলেই অনেকের মাথায় আগে আসে রোদ। কিন্তু আধুনিক জীবনযাপনে রোদে বের হওয়া কমে যাওয়ায় এই ভিটামিনের ঘাটতি এখন শহর-গ্রাম সবার মধ্যেই খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শীতকালে তা আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

ফল

ভিটামিন ডি—নামটা শুনলেই অনেকের মাথায় আগে আসে রোদ। কিন্তু আধুনিক জীবনযাপনে রোদে বের হওয়া কমে যাওয়ায় এই ভিটামিনের ঘাটতি এখন শহর-গ্রাম সবার মধ্যেই খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শীতকালে তা আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

ভিটামিন ডি শুধু হাড়ের জন্য নয়; পেশি, স্নায়ু, রোগ প্রতিরোধক্ষমতা এমনকি মানসিক স্বাস্থ্যের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। তাই শরীরে ভিটামিন ডি কমে গেলে কিছু লক্ষণ আগেভাগেই সংকেত দিতে শুরু করে, যেগুলো আমরা অনেক সময় অবহেলা করি। জেনে নিন লক্ষণগুলো -

১. হাড়ের ব্যথাভিটামিন ডি-এর অভাবের সবচেয়ে পরিচিত লক্ষণ হলো হাড় ও জোড়ার ব্যথা। বিশেষ করে কোমর, হাঁটু বা পিঠে অকারণ ব্যথা হলে অনেকেই এটাকে বয়সজনিত সমস্যা বা কাজের চাপ বলে ধরে নেন। অথচ দীর্ঘদিন ভিটামিন ডি কম থাকলে হাড়ের ক্যালসিয়াম শোষণ ব্যাহত হয়, ফলে হাড় দুর্বল হয়ে ব্যথা শুরু হয়।

২. ক্লান্তি ও ঝিমুনিসহজে ক্লান্ত হয়ে পড়া বা সারাদিন ঝিমুনি ভাব থাকাও ভিটামিন ডি ঘাটতির একটি সাধারণ লক্ষণ। পর্যাপ্ত ঘুমের পরও যদি শরীর চাঙ্গা না লাগে, তাহলে এর পেছনে ভিটামিন ডি কম থাকাও কারণ হতে পারে। কারণ এই ভিটামিন পেশির শক্তি ও এনার্জি মেটাবলিজমে ভূমিকা রাখে।

৩. দুর্বল রোগ প্রতিরোধক্ষতাআরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো বারবার অসুস্থ হয়ে পড়া। সর্দি-কাশি, জ্বর বা সংক্রমণ ঘন ঘন হলে বুঝতে হবে রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হচ্ছে। ভিটামিন ডি ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখতে সাহায্য করে। এর অভাবে শরীর সহজেই ভাইরাস ও ব্যাকটেরিয়ার কাছে হার মানে।

৪. পেশিতে টান ধরাঅনেকের ক্ষেত্রে পেশিতে টান ধরা, দুর্বলতা বা হঠাৎ ব্যথা অনুভূত হয়। সিঁড়ি ভাঙতে কষ্ট হওয়া, অল্প কাজেই পেশি ব্যথা — এসবও ভিটামিন ডি কম থাকার লক্ষণ হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে এটি পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়।

৫. চুল পড়াচুল পড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং ক্ষত সারতে দেরি হওয়াও ভিটামিন ডি ঘাটতির সঙ্গে সম্পর্কিত। এই ভিটামিন কোষের পুনর্গঠন ও ত্বকের সুস্থতায় ভূমিকা রাখে। তাই দীর্ঘদিন ঘাটতি থাকলে ত্বক ও চুলে তার প্রভাব পড়তে পারে।

৬. মানসিক অবসাদমানসিক দিক থেকেও ভিটামিন ডি-এর প্রভাব আছে। মন খারাপ থাকা, হতাশা, আগ্রহ কমে যাওয়া — এসব উপসর্গ অনেক সময় ভিটামিন ডি ঘাটতির সঙ্গে যুক্ত থাকে। গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি মস্তিষ্কে 'মুড রেগুলেটিং' হরমোনের ওপর প্রভাব ফেলে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো — এই লক্ষণগুলো একেকজনের ক্ষেত্রে একেকভাবে দেখা দিতে পারে। তাই দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে ভিটামিন ডি-এর মাত্রা জানা জরুরি। সময়মতো ঘাটতি ধরা পড়লে সঠিক খাদ্যাভ্যাস, রোদে থাকা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে সহজেই এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

সূত্র: ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ), মায়ো ক্লিনিক, হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()