সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮২%বাতাস ৭ কিমি/ঘ

ফল ফসলের দারুণ প্রাচুর্যে সিদ্দিকা বেগমের ছাদকৃষি

ছাদকৃষির মাধ্যমে গ্রামীণ জীবনের স্বাদ গ্রহণ করছেন রাজধানীর রাজাবাজারের সিদ্দিকা বেগম। পাঁচতলা ভবনের ওপরে দশ বছরের ছাদকৃষিতে তিনি গড়ে তুলেছেন ফল ফসলের দারুণ প্রাচুর্য।

ছাদকৃষির মাধ্যমে গ্রামীণ জীবনের স্বাদ গ্রহণ করছেন রাজধানীর রাজাবাজারের সিদ্দিকা বেগম। পাঁচতলা ভবনের ওপরে দশ বছরের ছাদকৃষিতে তিনি গড়ে তুলেছেন ফল ফসলের দারুণ প্রাচুর্য।

শৈশব কেটেছে গ্রামে; তাই সারাটি জীবন কৃষির প্রতি টান অনুভব করেছেন সিদ্দিকা বেগম। জীবনের ইচ্ছেটুকু পরিপূর্ণভাবে কাজে লাগাতে পেরেছেন নিজের বাসভবনের ২ হাজার বর্গফুটের ছাদে। ফল ফসলে পরিপূর্ণ ছাদ এখন পূরণ করছে তার জীবনের অনেক চাহিদাই।

সিদ্দিকা বেগমের ছাদে ফল, শাকসবজি সবকিছুই হচ্ছে শতভাগ জৈবিক পদ্ধতিতে। ছাদের একপাশে রয়েছে টারকি, মুরগি ও কবুতর।

এই ছাদকৃষি উদ্যোক্তার ছেলে সৌখিনতার বশে পাখ-পাখালি পালন শুরু করলেও এখন পেতে শুরু করেছেন বাণিজ্যিক লাভ।

সিদ্দিকা বেগমের বড় স্বার্থকতা, পরিবারের সব সদস্যকে তিনি দিনে দিনে অনুরাগী করে তুলতে পেরেছেন ছাদকৃষিতে। এই পরিবারের সবার কাছেই দিনে দিনে এই ছাদটিই হয়ে উঠেছে সবচেয়ে প্রিয় ক্ষেত্র।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ছায়াতেও ফলে, বাঁচে ১০-১২ বছর: শফিক বিপ্লবের বন্য নয়ন মরিচের আট হাজার চারা

উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুর রহমান বন থেকে সংগ্রহ করা এক জাতের বন্য মরিচের চারা ছাদবাগানি ও আঙিনার চাষিদের কাছে পাঠাচ্ছেন; তবে ফলন ও আয়ুর দাবি এখনো তাঁর নিজের পর্যবেক্ষণ।

জাগো নিউজ ২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

শীতের ছাদবাগান: কোন সবজি ও ফুল লাগাবেন, কেমন হবে টব আর মাটি

শীতের ছাদবাগানের প্রস্তুতি এখনই; ১২-১৫ ইঞ্চির টবে সবজি, ফুলের জন্য দোআঁশ মাটি, কম্পোস্ট ও কোকোপিটের মিশ্রণ, আর দিনে অন্তত ৫-৬ ঘণ্টা রোদ।

এই সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ছাদকৃষি

রাজশাহীর ছাদে ১১০ প্রজাতির সাড়ে তিন হাজার গাছ, চারা বেচে বছরে ১২ লাখ টাকা

রাজশাহীর বিনোদপুরে নিজের ছাদবাগান থেকে চারা ও টব বিক্রি করে বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করছেন শারমিন আক্তার। ছাদবাগান বিভাগে জাতীয় বৃক্ষরোপণ পুরস্কারে প্রথম হয়েছেন তিনি।

আমার দেশ২৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)