সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

শেখ হাসিনা ইচ্ছামতো দেশের ইতিহাস রচনা করেছিলেন: রিজভী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ইচ্ছামতো দেশের ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পরিবেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ইচ্ছামতো দেশের ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশে গণতন্ত্র থাকলে এমনটা সম্ভব হতো না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটি সম্ভব হতো না, যেটি শেখ হাসিনা করেছেন। প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত ইতিহাস রচনা হবে, প্রকৃত গবেষণা হবে। যে গবেষণার ফলাফল দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে পারবো।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সংকট এখনো কাটেনি। গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং প্রতিষ্ঠিত করতে এখনো অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা- এ কাজগুলো আমাদের করতে হবে। আর আমাদের গণতন্ত্র বিনির্মাণে তারেক রহমান যে ভূমিকা রাখবেন, সে আভাস আমরা পাচ্ছি।

রিজভী বলেন, গত ১৬ বছর শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চালিয়েছেন। সেই অপপ্রচার বর্তমানেও চলছে। এ সময় গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিবাদের নির্যাতনের হাত থেকে ডা. জুবাইদা রহমানের মতো মানুষও রেহাই পাননি। একটি প্রখ্যাত পরিবারের সন্তান ডা. জুবাইদা রহমান। তার নামেও মিথ্যা মামলা দিয়েছে। অথচ তিনি বিনম্র আন্তরিকতার একজন মানুষ, রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধের অনন্য একজন মানুষ, তাকেও তারা ছাড় দেয়নি। তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নেতারা বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()