শহরের ছাদে গ্রামের সবুজ!
ঢাকার মিরপুর পল্লবীতে ছয় তলা ভবনের ছাদে উঠলে মনে হবে গ্রামের কোনো সবুজ বাগানে এসে পড়েছেন! প্রায় তিন হাজার বর্গফুটের এই ছাদ পরিণত হয়েছে এক পরিপূর্ণ ফসলি উদ্যানে। শাহানারা বেগম প্রতিটি গাছকে ভালোবাসেন সন্তানের মতো, গাছের চাহিদা আর অভিমান সবই অনুভব করেন তিনি।
জৈব সার ও প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত এই ফসল পরিবারের চাহিদা মিটিয়েও প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। পরিবার ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টায় এই ছাদ আজ মহানগরের বুকে এক অনন্য সবুজ দৃষ্টান্ত।





মন্তব্য
(০)