সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

চারা গাছেই শীষ, ধান না পেয়ে দিশাহারা শতাধিক কৃষক

ধানের বীজ রোপণের পরই চারা গাছে ধরেছে শীষ। স্বল্প সময়ে ধানের ফলন আসায় কৃষিতে বিপ্লব হওয়ার কথা থাকলেও, সেটাই কাল হয়েছে কৃষকের কপালে। নিম্নমানের ধানের বীজে আগেই চারা গাছে শীষ ধরায় এ বছর ধানের ফলন কমে গেছে আশঙ্কাজনকভাবে। এতে ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকারও বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ।

ধানের বীজ রোপণের পরই চারা গাছে ধরেছে শীষ। স্বল্প সময়ে ধানের ফলন আসায় কৃষিতে বিপ্লব হওয়ার কথা থাকলেও, সেটাই কাল হয়েছে কৃষকের কপালে। নিম্নমানের ধানের বীজে আগেই চারা গাছে শীষ ধরায় এ বছর ধানের ফলন কমে গেছে আশঙ্কাজনকভাবে। এতে ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকারও বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছর 'সাউথ এশিয়ান সিডস' কোম্পানির উচ্চ ফলনশীল বি.আর-২২ জাতের ধানের বীজ রোপণ করে ভালো ফলন পান পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের কৃষকরা। তাই চলতি বছরও পাথরঘাটার বীজ ডিলার নাসির উদ্দিন সরদারের কাছ থেকে একই জাতের বীজ কিনে জমিতে রোপণ করেন তারা। বীজ রোপণের ১৫-২০ দিন পর বীজতলা থেকে চারা তুলতে গিয়ে দেখা যায় সব চারায় শীষ এসে গেছে। তিন মাস আগেই শীষ ধরলেও সেসব অপরিপক্ব ধানে ফলন এসেছে কম, অধিকাংশ শীষেই ধরেছে চিটা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, নিম্নমানের বীজের কারণে প্রায় ৯০ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬০ লাখ টাকা।

কৃষকদের অভিযোগ, কুরা প্রতি অন্তত ৪০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হলেও তাদের দেওয়া হয়েছে মাত্র ৫ হাজার টাকা করে। তাই যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি তাদের।

সরেজমিনে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে দোল খাচ্ছে সবুজ ফসল। স্বল্প সময়ে বীজে ধান আশায় খুশি হওয়ার কথা থাকলেও মলিন মুখ আর হতাশা নিয়ে বসে আছেন কৃষকরা। আশপাশের সব জমির ধানে ফসল এলেও বিবর্ণ শুধু সাউথ এশিয়ান সিডস কোম্পানির উচ্চ ফলনশীল বি.আর-২২ জাতের ধানের ফসল।

উচ্চ ফলনশীল জাতের ধান বলে প্রতারণার অভিযোগ তুলে সাকিব নামের এক কৃষক জাগো নিউজকে বলেন, পাথরঘাটা এলাকার ডিলার নাসির সরদার আমাদেরকে উচ্চ ফলনশীল জাতের ধানের কথা বলে 'সাউথ এশিয়ান সিডস' কোম্পানির বি.আর-২২ জাতের ধানের বীজ দিয়েছে। জমিতে রোপনের পরই সমস্যা দেখা দিলে তাদের জানানো হলেও বিভিন্ন ছালচাতুরির আশ্রয় নেয়। ক্ষতিপূরণের কথা বলে আমাদের ৫ হাজার টাকা করে কুড়া প্রতি খরচ দিয়েছে। অথচ আমাদের রোপণে খরচ হয়েছে ৭ হাজার টাকার বেশি।

ক্ষোভ প্রকাশ করে কৃষক আব্দুল কাদের জাগো নিউজকে বলেন, জমিতে বীজ রোপণের পরই ধান এসে যাওয়ায় ডিলারকে জানাই। পরে তারা এসে আমার জমিসহ সবার জমির ভিডিও করে নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে আমাদের মাত্র ৫ হাজার টাকা দিয়ে কাগজে স্বাক্ষর নেওয়া হয়। আমরা মুর্খ মানুষ, আমাদের পাশে কৃষি অফিসের থাকার কথা থাকলেও তারা ডিলার আর বীজ কোম্পানির পক্ষ নিয়ে আমাদেরকে সর্বস্বান্ত করেছে।

জমি থেকে ধান তুলে এনে দেখালেন ইকবাল মুন্সি। তিনি জাগো নিউজকে বলেন, গতবার ধানচাষ করে ৪০ মণ ধান পেয়েছিলাম। এবছর বীজ ডিলার নাসির উদ্দিন সরদার জোর করে এই কোম্পানির ধান চাষ করতে বলেন। এরপরে বীজে আগে ধান চলে আসায় কৃষি বিভাগসহ ডিলারকে জানালে তারা পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়। অথচ তার খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা।

এ বিষয়ে ডিলার নাসির উদ্দিন সরদারের দোকানে যোগাযোগ করলে প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে তিনি স্থান ত্যাগ করেন।

পাথরঘাটা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হিমেল আল ইসলাম জাগো নিউজকে বলেন, কৃষকের অভিযোগের ভিত্তিতে আমরা মাঠ পর্যায়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছি। পরে ডিলারকে তিন দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিই। পরবর্তীতে ডিলার কৃষকদের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণ হিসেবে ৬৩ শতাংশ জমির অনুকূলে ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদান করেন। পরে কৃষক এবং ডিলার উভয়ই একটি সন্তুষ্টিপত্র দিয়ে আমাদের কাছ থেকে অভিযোগ প্রত্যাহার করে।

বীজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই। আমরা এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
জৈব

প্রাকৃতিক কৃষিচর্চায় পাবনায় আট কৃষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা

নিরাপদ খাদ্য ও পরিবেশবান্ধব কৃষিতে অবদানের জন্য পাবনার আমিনপুরে বিকে ফাউন্ডেশন আটজন কৃষক ও প্রতিষ্ঠানকে অর্থ পুরস্কার ও ক্রেস্ট দিয়েছে।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)