সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

রাজধানীতে আসছে কোরবানির গরু, প্রস্তুত গাবতলী হাট

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাটগুলো।

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাটগুলো।

ঢাকার একমাত্র স্থায়ী হাট গাবতলীতে পশু রাখার জায়গাসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে গাবতলী হাটে ট্রাকে করে আসছে পশু।

শনিবার (৩১ মে) গাবতলী পশুর হাটে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে গাবতলী হাটের প্রস্তুতি প্রায় সম্পন্ন। হাটের প্রবেশপথেই কয়েকটি গরু রাখা হয়েছে। এসব গরুর দাম হাঁকা হচ্ছে আড়াই লাখ টাকা পর্যন্ত।

ঢাকায় গরু বেচাকেনা শুরু হয় সাধারণত ঈদের দুই থেকে তিন দিন আগে। কারণ জায়গার অভাব। তবে যাদের নিজের বাড়ি আছে তারা গরু দেখছেন, হয়তো আগেভাগেই কোরবানির পশু কিনতে চান তারা।

জাকারিয়া ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মশিউর রহমান জাগো নিউজকে বলেন, গতরাতে গরু হাটে তুলেছি। তবে হাট এখনো জমেনি। গরু অনেকে দেখভাল করছেন। কয়েকটি জাতের গরু আমার কাছে আছে।

খাবার, লেবার ও পরিবহন খরচ বাড়তি হওয়ায় এবার গরুর দাম বেশি হবে বলে দাবি মশিউরের।

আরও পড়ুন:

তবে হাটে গরুর সংখ্যা এখনও কম। যেখানে যে কটা পাওয়া যাচ্ছে সেখানেই টিকটকার ও ইউটিবারদের ভিড় চোখে পড়ছে। ক্রেতা নেই বলা চলে। হাতে গোনা কিছু মানুষ ঘুরে ঘুরে দেখছেন।

খিলগাঁও এলাকা থেকে গাবতলী পশুর হাটে এসেছেন হাজী আওলাদ হোসেন। তার বাজেট ২ লাখ টাকা। একটা মাঝারি মানের গরু কোরবানি দিতে চান তিনি।

আওলাদ হাজী বলেন, গরু এখন কিনে রাখবো কোথায়। একটু দেখতে আসছি। এবার ইচ্ছে আছে আল্লাহর ওয়াস্তে দুই লাখ টাকার গরু কোরবানি দেবো।

এবার সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেয়নি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ইজারার বদলে গাবতলী হাটে এখন খাস আদায় করছেন করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। হাজারে ৩৫ টাকা খাস আদায় করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ জন দায়িত্ব পালন করছেন হাসিল ঘরে। তারা বলেন, হাটের ইজারা ঠিক হলেই আমরা চলে যাবো। ডাক এখনো ঠিক হয়নি। আমরা হাজারে ৩৫ টাকা খাস আদায় করছি।

এমওএস/এসএনআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()