সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৩ কিমি/ঘ

আলজেরিয়ার সঙ্গে গম বাণিজ্য জোরদার করছে রাশিয়া

রাশিয়া ও আলজেরিয়ার মধ্যে গম বাণিজ্য জোরদার হচ্ছে। রাশিয়ার খাদ্যশস্য বাণিজ্য প্রতিষ্ঠান ডিমেট্রা জানিয়েছে, সম্প্রতি তারা আলজেরিয়ায় ৬০ হাজার টন গম রফতানি করে। পাঁচ বছরের মধ্যে এটিই আ

রাশিয়া ও আলজেরিয়ার মধ্যে গম বাণিজ্য জোরদার হচ্ছে। রাশিয়ার খাদ্যশস্য বাণিজ্য প্রতিষ্ঠান ডিমেট্রা জানিয়েছে, সম্প্রতি তারা আলজেরিয়ায় ৬০ হাজার টন গম রফতানি করে। পাঁচ বছরের মধ্যে এটিই আলজেরিয়ায় পাঠানো সবচেয়ে বড় গমের চালান। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

রয়টার্সের প্রতিবেদন বলছে, ৬০ হাজার টন গমের এ চালান দুটি কার্গোযোগে সেপ্টেম্বরে আলজেরিয়া পৌঁছেছে। ২০২০-২১ বিপণন মৌসুমে আলজেরিয়া বিশ্বের পঞ্চম শীর্ষ গম আমদানিকারক হিসেবে আবির্ভূত হয়। প্রতি বছর দেশটি ৭০ লাখ টন গম আমদানি করে। এ বছর অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে দেশটির খাদ্যশস্য উৎপাদন বিপর্যয়ের মুখে পড়েছে। ফলে স্থানীয় চাহিদা মেটাতে রফতানিকারক দেশগুলোর দিকে তাকিয়ে আছে দেশটি।

আলজেরিয়া সাধারণত ফ্রান্স, জার্মানি, লাটভিয়া, লিথুয়ানিয়া ও আর্জেন্টিনা থেকে গম কেনে। সম্প্রতি গম আমদানিতে গুণগত মানসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করায় দেশটির বাজারে প্রবেশ করতে সক্ষম হয়েছে রাশিয়া। দেশটির বাজারে নিজেদের অবস্থান পোক্ত করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে রুশ রফতানিকারকরা।

২০২১-২২ বিপণন মৌসুমে ইউরোপীয় ইউনিয়নকে টেক্কা দিয়ে গম রফতানিতে শীর্ষস্থান ধরে রাখতে চায় রাশিয়া। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস বলছে, চলতি বছর উভয় অঞ্চলের ৩ কোটি ৫০ লাখ টন গম রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে।

বণিক বার্তাসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জ্বালানি তেলের দাম বাড়ায় ঢাকায় সরু ও মাঝারি চাল কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং মোকামে ধানের চড়া দামের কারণে রাজধানীর খুচরা বাজারে দেড় সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে; মোটা চালের দাম কিছুটা স্থিতিশীল।

ডেইলি অবজারভার১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

এসএফআই২৭ কীভাবে ন্যায্য হবে, ইংল্যান্ডের কৃষকদের মত চাইছে এনএফইউ

২২ সেপ্টেম্বর কয়েক ঘণ্টায় এসএফআই২৬-এর বরাদ্দ ফুরিয়ে যাওয়ার পর কৃষক ইউনিয়ন চায় ২০২৭ সালের প্রকল্প আগেভাগে খুলুক, নিয়মিত আবেদনের সুযোগ থাকুক এবং যাঁদের পরিবেশ চুক্তি শেষ হচ্ছে তাঁরা অগ্রাধিকার পান।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ম্যানিটোবার প্রথম নেট জিরো পরিকল্পনায় কৃষকের জন্য ৭৬ লাখ ডলার, সার ব্যবস্থাপনায় জোর

পরিকল্পনায় ৪আর কাঠামোয় দক্ষ সার ব্যবহার ও চলমান কৃষি কর্মসূচির ওপর ভর দেওয়া হয়েছে। তবে শস্য শুকানোর যন্ত্র দক্ষতা সহায়তা পাবে কি না এবং বাস্তবায়নে কৃষকের ওপর কী প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

Manitoba Co-operator১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)