যত দিন যাচ্ছে ততই সম্প্রসারণ হচ্ছে শহর, ফলে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ গাছপালা, বিনষ্ট হচ্ছে আবাদি জমি। এই চিন্তা থেকে নাগরিক সমাজের অনেকেই নিজ বাসভবনে গড়ছেন ছাদকৃষি। যেখান থেকে মিটছে নিরাপদ খাদ্য, পুষ্টি চাহিদা ও মানসিক প্রশান্তিও।
ঢাকা মিরপুর ডিওএইচএস এর আকাশচুম্বী দালানকোঠার মাঝেও মিসেস হাসনা আলীর ভবনের উপরিভাগটি ব্যতিক্রম। কৃষির প্রতি টান থেকে ছাদকৃষিতে যুক্ত হয়ে তিনি ২ হাজার বর্গফুট আয়তনে সমাবেশ ঘটিয়েছেন সবজি, ফল আর সৌখিন গাছগাছালির।
তার বিশ্বাস, এখান থেকে পরিবেশ দূষণমুক্ত করার পাশাপাশি পরিবারের টাটকা ফল ফসলের চাহিদারও অনেকাংশ পূরণ করা সম্ভব হচ্ছে।
ছোট্ট এই উদ্যোগটিই বদলে দিয়েছে গোটা পরিবারের চিন্তা ও মননকে। একইসঙ্গে এটি অনুপ্রেরণার কারণ হয়ে উঠেছে প্রতিবেশিদের কাছেও।





মন্তব্য
(০)