সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

শহীদ আলতাফ মাহমুদের মেয়ের ছাদ কৃষি

একুশের সঙ্গীতের অমর সুরকার, একাত্তরের শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ, রাজধানীর ইস্কাটনের বাসায় গড়ে তুলেছেন ছাদকৃষি।

একুশের সঙ্গীতের অমর সুরকার, একাত্তরের শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ, রাজধানীর ইস্কাটনের বাসায় গড়ে তুলেছেন ছাদকৃষি।

ফুল-ফলসহ বিভিন্ন উদ্ভিদের সঙ্গে তিনি গড়েছেন অন্যরকম সখ্য। শহীদ বুদ্ধিজীবী দিবসে ওই ছাদকৃষিতে নিয়ে যাচ্ছেন শাইখ সিরাজ।

ভাষা শহীদদের স্মরণে অমর এই সঙ্গীতের সুরই নয় শুধু মহান স্বাধীনতায় বাঙালির রক্তে আগুন জ্বালানো গানগুলোর সুরস্রষ্টা আলতাফ মাহমুদ।

মুক্তি সংগ্রামে অনন্য অবদান রাখা এই মানুষটিকে একাত্তরের আগস্টে পাক হানাদাররা বাড়ি থেকে ধরে নিয়ে যায়। জানতে বাকি থাকে না ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের মতোই পরিণতি হয় তার।

তার সন্তান শাওন মাহমুদ ইস্কাটনের বাসার ১ হাজার ৫’শ বর্গফুটে গড়েছে ছাদকৃষি। গাছপালার এই সংসারে আছে হাসি, কান্না, অভিমানসহ জীবনের নানাকথা।

এই ছাদকৃষির আরেক প্রাণশক্তি শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ। মাটির প্রতি ভালোবাসার এই শুদ্ধতায় এক বিন্দুও স্থান নেই রাসায়নিক সার বা কীটনাশকের।

শোক কিংবা কষ্টের স্মৃতিতে অন্যরকম সান্ত্বনা হতে পারে, নীরব প্রাণের এই গাছেরা; এই শহীদ পরিবারটি দিলেন সেই বার্তাই।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

শীতের ছাদবাগান: কোন সবজি ও ফুল লাগাবেন, কেমন হবে টব আর মাটি

শীতের ছাদবাগানের প্রস্তুতি এখনই; ১২-১৫ ইঞ্চির টবে সবজি, ফুলের জন্য দোআঁশ মাটি, কম্পোস্ট ও কোকোপিটের মিশ্রণ, আর দিনে অন্তত ৫-৬ ঘণ্টা রোদ।

এই সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ছাদকৃষি

রাজশাহীর ছাদে ১১০ প্রজাতির সাড়ে তিন হাজার গাছ, চারা বেচে বছরে ১২ লাখ টাকা

রাজশাহীর বিনোদপুরে নিজের ছাদবাগান থেকে চারা ও টব বিক্রি করে বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করছেন শারমিন আক্তার। ছাদবাগান বিভাগে জাতীয় বৃক্ষরোপণ পুরস্কারে প্রথম হয়েছেন তিনি।

আমার দেশ২৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ভাড়া ছাদে সাকুলেন্ট-ক্যাকটাসের চারা, রামপুরার রাঙ্গুলি মাসে বেচে ২ লাখ টাকার গাছ

করোনাকালে শখের ছাদবাগান থেকে শুরু; এখন মাসে পাঁচ হাজার টাকায় ভাড়া নেওয়া ছাদে কাটিং থেকে চারা তৈরি করে অনলাইনে মাসে প্রায় দুই লাখ টাকার শৌখিন গাছ বিক্রি করেন ইয়াসমিন খান।

প্রথম আলো২৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)