সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮১%বাতাস ১০ কিমি/ঘ

মহাখালীতে হাফসা আলমের ছাদকৃষি | পর্ব ৩১৩

ঢাকা মহাখালী ফ্লাইওভারের পাশে অবস্থিত সবুজের এ আয়োজন। একটু দূর কিংবা উপর থেকেও ঘন সবুজ এই ফসলের উদ্যোগটি চোখে পড়ে। এর উদ্যোক্তা হাফসা আলম ও শাহ আলম স্বপন দু’জনেই দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে এখন দেশে বসবাস করছেন। তবে তারা চেয়েছেন সবুজ উদ্ভিদের কাছাকাছি থাকতে। উপভোগ করতে চেয়েছেন নিজ হাতে ফসল ফলানোর। এজন্

ঢাকা মহাখালী ফ্লাইওভারের পাশে অবস্থিত সবুজের এ আয়োজন। একটু দূর কিংবা উপর থেকেও ঘন সবুজ এই ফসলের উদ্যোগটি চোখে পড়ে। এর উদ্যোক্তা হাফসা আলম ও শাহ আলম স্বপন দু’জনেই দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে এখন দেশে বসবাস করছেন। তবে তারা চেয়েছেন সবুজ উদ্ভিদের কাছাকাছি থাকতে। উপভোগ করতে চেয়েছেন নিজ হাতে ফসল ফলানোর। এজন্যই পরিকল্পিতভাবে গড়েছেন ছাদকৃষি।

দর্শক, শহর কিংবা গ্রাম সব মানুষের মাঝেই কৃষি নিয়ে ভাবনার একটা পরিবর্তন আসছে। আমরা লক্ষ্য করছি, কমবেশি সবাই নিজের খাদ্য নিজে উৎপাদনে আগ্রহী হচ্ছেন। বিষমুক্ত ও নিরাপদ খাদ্য প্রাপ্তির প্রত্যাশায় অনেকেই যতটুকু সুযোগ আছে সেখানে ফসল উৎপাদনের চেষ্টা করছেন। সবমিলে কৃষির সঙ্গে যুক্ত থাকাটা এখন নাগরিক চাহিদা ও সৌন্দর্যের অংশ হয়ে উঠছে। কৃষি ও ফসলের সঙ্গে সব মানুষের এই সম্পর্ক উন্নয়নের যোগসূত্র তৈরি করেছে ছাদকৃষি।

লক্ষ্য করুন, এখানে অনেকগুলো বস্তায় চাষ হচ্ছে মসলা জাতীয় ফসল। ব্যাগিং পদ্ধতির এই চাষ ব্যবস্থাটি গ্রহণ করছেন অনেকেই।

দর্শক, যেকোনো ধরনের উদ্যোগেই তরুণদের মেধা ও শ্রম খুব প্রয়োজন। তাদের উপর ভর করেই বিনির্মাণ হবে আগামীতে দেশ উন্নয়নের সব খাত। কৃষিও তার ব্যতিক্রম নয়। ছাদকৃষির ক্ষেত্রেও যদি বলি, তাহলে পরিবারের তরুণ বা নতুন প্রজন্মের অংশগ্রহণ থাকলে সেটিই হবে সবচেয়ে আশাব্যঞ্জক।

স্থায়ী কাঠামো, মাচা কিংবা গাছ সবখানেই লতানো সবজি দেখা যাচ্ছে। এসব দিয়েই মিটছে পরিবারের সবজি চাহিদার অনেকাংশ।

এই মাটি ও ফসলের সান্নিধ্য হাফসা আলমকে জোগাচ্ছে সাহিত্য চর্চার অনুভূতিও।

প্রিয় দর্শক, জট জঞ্জালের এই শহরেও এমন কৃষির আয়োজন নিঃসন্দেহে অনন্য উদ্যোগ। শত ব্যস্ততার মাঝেও হাফসা আলম ও শাহ আলম দম্পতি নিয়মিত অনুশীলন করছেন। ফলে পাচ্ছেন বিশুদ্ধ ফল ও সবজি। আমরা মনেকরি, দেশের এখনও বিভিন্ন শহরে যেসব ছাদ বা জায়গা অকারণ পড়ে আছে, সেখানে প্রাত্যহিক জীবনাচারের সঙ্গে ছাদকৃষি চর্চা করতে পারেন।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

দেশে কৃষির বৈচিত্রে‍্যর পাশাপাশি বাড়ছে ছাদকৃষির পরিধিও। এতে বাড়ছে বীজ, চারা ও নানা কৃষি উপকরণের চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠেছে বিভিন্ন বিক্রয়কেন্দ্র। তবে এখনও বড় চ্যালেঞ্জ মানসম্মত উপকরণ নিশ্চিত করা।

শাইখ সিরাজ১৯ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদে সম্ভব নিরাপদ ও টাটকা সবজির জোগান| মিরপুরের শাহিন সুলতানা মিনি তার ছাদকে পরিণত করেছেন এমনই এক সবুজ ছাদকৃষিতে|

শাইখ সিরাজ৩০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

ছাদকৃষির প্রসার ও ভিনদেশি নানা প্রজাতির ফলের চারায় জমে উঠেছে এবারের জাতীয় বৃক্ষমেলা| তবে চড়া দামে কেনা চারার মান নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া| তারা বলছেন, নার্সারিগুলো চারা উৎপাদনে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা প্রয়োজন|

শাইখ সিরাজ২৫ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()