ছাদকৃষিকংক্রিটের জঙ্গলে ২২০০ বর্গফুটের সবুজ বিপ্লব | ছাদকৃষি পর্ব: ৩৬৩
ঢাকার ডেমরার বক্সনগর—যেখানে একসময় ছিল খোলা মাঠ আর সবুজের আধিক্য, আজ সেখানে কংক্রিটের দাপট। কিন্তু এই নগর বাস্তবতার মাঝেই ব্যতিক্রম গড়ে তুলেছেন উদ্যোক্তা শাহ আলম। প্রায় ২২০০ বর্গফুট ছাদজুড়ে তিনি তৈরি করেছেন একটি পরিকল্পিত কৃষিক্ষেত্র—যেখানে চাষ হচ্ছে শতাধিক প্রজাতির ফল, মৌসুমি সবজি ও সৌখিন গাছ।


