ঢাকার ডেমরার বক্সনগর—যেখানে একসময় ছিল খোলা মাঠ আর সবুজের আধিক্য, আজ সেখানে কংক্রিটের দাপট। কিন্তু এই নগর বাস্তবতার মাঝেই ব্যতিক্রম গড়ে তুলেছেন উদ্যোক্তা শাহ আলম। প্রায় ২২০০ বর্গফুট ছাদজুড়ে তিনি তৈরি করেছেন একটি পরিকল্পিত কৃষিক্ষেত্র—যেখানে চাষ হচ্ছে শতাধিক প্রজাতির ফল, মৌসুমি সবজি ও সৌখিন গাছ।
এখানকার উৎপাদিত সবজি দিয়েই মিটছে পরিবারের বড় অংশের চাহিদা। শুধু তাই নয়, এখানে রয়েছে হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ, কবুতরের ঘর, আর নিয়মিত পরিচর্যায় গড়ে ওঠা এক সবুজ আশ্রয়।
In Boxnagar of Demra, Dhaka—an area once defined by open fields and abundant greenery—concrete now dominates the landscape. Yet amid this dense urban reality, entrepreneur Shah Alam has created a striking exception. Across a carefully planned 2,200-square-foot rooftop, he has developed a productive urban farm cultivating more than a hundred varieties of fruit, seasonal vegetables and ornamental plants.
Beyond conventional cultivation, the garden features hydroponic farming, a pigeon loft, and a meticulously maintained green sanctuary—offering a rare model of sustainable living within one of Dhaka’s most congested neighbourhoods.





মন্তব্য
(০)